শাওমি তাদের নোট 13 সিরিজের দুটি মডেলের জন্য ভারতে নতুন এবং ইউনিক কালার পেশ করেছে। Redmi Note 13 Pro 5G স্মার্টফোনটি Scarlet Red এবং Redmi Note 13 5G স্মার্টফোনটি Chromatic Purple কালার অপশনে লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোন দুটি 2024 এর জানুয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল। এবার এই স্মার্টফোন দুটি নতুন লুকে বাজারে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Redmi Note 13 Pro 5G এবং Note 13 5G এর নতুন কালার অপশনের দাম
- Redmi Note 13 Pro 5G স্মার্টফোনের স্কারলেট রেড এডিশনের 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 24,999 টাকা এবং 8GB RAM + 256GB মডেলের দাম 26,999 টাকা রাখা হয়েছে।
- Redmi Note 13 5G স্মার্টফোনের ক্রমোটিক পার্পল কালার অপশন 6GB RAM + 128GB স্টোরেজ 16,999 টাকা দামে পেশ করা হয়েছে।
- Redmi Note 13 5G স্মার্টফোনের 8GB + 256GB স্টোরেজ অপশনের দাম 18,999 টাকা এবং 12GB + 256GB স্টোরেজ অপশনের দাম 20,999 টাকা রাখা হয়েছে।
- এই দুটি স্মার্টফোন আমাজন ইন্ডিয়া, ফ্লিপকার্ট, Mi.com, Mi হোম এবং অন্যান্য রিটেল আউটলেটে সেল করা হচ্ছে।
- Redmi Note 13 Pro 5G স্মার্টফোনের ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এবং নেত ব্যাঙ্কিঙের সাহায্যে কিনলে 3,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ড পাওয়া যাবে।
- এক্সিস ব্যাঙ্ক, SBI এবং কোটক ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের সাহায্যে কিনলে 3,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ড পাওয়া যাবে।
- কোম্পানির উপস্থিত Redmi এবং Xiaomi ইউজারদের জন্য 3,000 টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসও অফার করছে।
- Redmi Note 13 5G স্মার্টফোনের ICICI ব্যাঙ্ক, SBI, এক্সিস ব্যাঙ্ক এবং কোটক ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 1,500 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ড দেওয়া হচ্ছে।
- ভ্যানিলা মডেল Note 13 স্মার্টফোনের উপস্থিত Redmi এবং Xiaomi ইউজারদের জন্য 1,500 টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে।
Redmi Note 13 Pro 5G এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Redmi Note 13 Pro 5G স্মার্টফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এমোলেড ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট, 1800 নিটস পীক ব্রাইটনেস,1920Hz হাই-ফ্রিকোয়েন্সি ডিমিং, 2160Hz টাচ স্যাপ্লিং রেট সাপোর্ট দেওয়া হয়েছে। ডিসপ্লে সুরক্ষার জন্য এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস বিক্টস প্রোটেকশন রয়েছে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 প্রসেসর দেওয়া হয়েছে।
- ক্যামেরা: এই স্মার্টফোনে স্যামসাঙের ISOCELL HP3 সেন্সর সহ 200MP প্রাইমারি ক্যামেরা, 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফি জন্য এই ফোনে 16MP ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: এই স্মার্টফোনের 67W টার্বোচার্জ ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 5100mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য: এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP54 রেটিং, 3.5mm অডিও জ্যাক, IRব্লাসটার, ডুয়াল স্টিরিয়ো স্পিকার এবং X-এক্সিস মোটর এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।









