OnePlus Nord CE4 Lite 5G Vs Infinix Note 40 5G

OnePlus Nord CE4 Lite 5G এবং Infinix Note 40 5G ফোনের বেস ভেরিয়েন্টের দাম 20000 টাকার চেয়ে কম। জেনে নিন এই রেঞ্জে কোন ফোনটি এগিয়ে।

ডিসপ্লে

Nord CE4 Lite ফোনে 6.67-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশরেট ও 2100nits ব্রাইটনেস রয়েছে। Note 40 ফোনে 6.78-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশরেট এবং 1300nits ব্রাইটনেস দেওয়া হয়েছে।

সফটওয়্যার

OnePlus Nord CE4 Lite 5G ফোনটি Android 14 এবং OxygenOS 14.0 সহ পেশ করা হয়েছে। Infinix Note 40 5G ফোনটি Android 14 এবং XOS 14 সহ কাজ করে।

ক্যামেরা

OnePlus Nord CE4 Lite 5G ফোনে 50MP+2MP রেয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Infinix Note 40 5G ফোনে 108MP+2MP+2MP রেয়ার ক্যামেরা সেতুপ এবং 32MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

প্রসেসর

OnePlus Nord CE4 Lite 5G ফোনে Qualcomm Snapdragon 695 প্রসেসর দেওয়া হহয়েছে। Infinix Note 40 5G ফোনে MediaTek Dimensity 7020 প্রসেসর রয়েছে।

স্টোরেজ

OnePlus Nord CE4 Lite 5G ফোনটি 8GB RAM এবং 128GB/256GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। Infinix Note 40 5G ফোনটিতে 8GB RAM এবং 256GB যোগ করা হয়েছে।

ব্যাটারি

OnePlus Nord CE4 Lite 5G ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি রয়েছে। Infinix Note 40 5G ফোনে 33W ওয়্যার্ড ও 15W ওয়্যারলেস চার্জিং সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

কালার ও ওজন

Nord CE4 Lite ফোনটি সুপার সিলভার, মেগা ব্লু, আলট্রা অরেঞ্জ কালারে পেশ করা হয়েছে এবং এই ফোনের ওজন 191 গ্রাম। Note 40 ফোনের টাইটান গোল্ড ও অসিডিয়ান ব্ল্যাক কালার পেশ করা হয়েছে এবং এই ফোনের ওজন 185 গ্রাম।

দাম

OnePlus Nord CE4 Lite 5G ফোনটির 8GB+128GB মডেলের দাম 19,999 টাকা এবং 8GB+256GB মডেলের দাম 22,999 টাকা। একইভাবে Infinix Note 40 5G ফোনের 8GB+256GB মডেলের দাম 19,999 টাকা।

উপসংহার

স্পেসিফিকেশনের দিক থেকে Note 40 ফোনটি এগিয়ে থাকলেও Nord CE4 Lite ফোনটির ক্যামেরা, ব্যাটারি লাইফ ও ফাস্ট চার্জিং বেশি ভালো। তবে সব দিক থেকে হিসাব করলে Infinix ফোনটি একটি ফিচার প্যাক ডিভাইস।