OnePlus Nord CE4 Lite Vs OnePlus Nord CE3 Lite, কোন ফোনের পারফরমেন্স বেশি ভালো?

OnePlus Nord CE4 Lite এবং Nord CE3 Lite উভয় ফোনে Qualcomm Snapdragon 695 প্রসেসর রয়েছে। তাহলে কি নতুন OnePlus Nord CE4 Lite ফোনটি কেনা উচিৎ? নাকি Nord CE3 Lite ফোনটিও একই?

প্রসেসর

OnePlus Nord CE4 Lite এবং Nord CE3 Lite উভয় ফোনে কোম্পানি Qualcomm Snapdragon 695 প্রসেসর এবং Adreno 619 GPU যোগ করেছে।

স্টোরেজ

OnePlus Nord CE4 Lite এবং Nord CE3 Lite দুটি ফোনেই 8GB LPDDR4x RAM এবং 256GB UFS 2.0 স্টোরেজ দেওয়া হয়েছে।

গীকবেঞ্চ

Nord CE4 Lite ফোনটি গীকবেঞ্চে সিঙ্গেল কোর এবং মাল্টি কোর টেস্টে যথাক্রমে 914 এবং 2056 স্কোর পেয়েছে। Nord CE3 Lite ফোনের স্কোর যথাক্রমে 915 এবং 2149। এক্ষেত্রে Nord CE3 Lite ফোনটি এগিয়ে।

আনটুটু

Nord CE4 Lite ফোনটির আনটুটু বেঞ্চমার্ক স্কোর 4,75,981। অপরদিকে Nord CE3 Lite ফোনটি এই টেস্টে 4,73,337 স্কোর পেয়েছে। এই টেস্টে OnePlus Nord CE4 Lite ফোনটি এগিয়ে।

থ্রোটলিং টেস্ট

এই টেস্টের জন্য বার্নআউট বেঞ্চমার্ক অ্যাপ ব্যাবহার করা হয়েছে। দুটি ফোনই দারুণ, তবে নতুন Nord CE4 Lite (55.40%) ফোনটি পুরনো Nord CE3 Lite (48.60%) ফোনের চেয়ে কিছুটা ভালো।

গেমিং টেস্ট

এই দুটি ফোনেই COD-Mobile, BGMI এবং Real Racing 3 গেমগুলি 30 মিনিট করে খেলা হয়েছে। এরপর Nord CE4 Lite ফোনের তাপমাত্রা 6.4 ডিগ্রী এবং Nord CE3 Lite ফোনের তাপমাত্রা 6.6 ডিগ্রী বাড়তে দেখা গেছে।

দাম

আমাজনে Nord CE4 Lite ফোনের 8GB+128GB মডেলের দাম ₹19,999 এবং 8GB+256GB মডেলের দাম ₹22,999। একইভাবে Nord CE4 Lite ফোনের 8GB+128GB এবং 8GB+256GB মডেলের দাম যথাক্রমে ₹17,760 এবং ₹19,550।

উপসংহার

উভয় ফোনে Qualcomm Snapdragon 695 প্রসেসর থাকা সত্ত্বেও বেঞ্চমার্ক টেস্ট এবং গেমিঙের ক্ষেত্রে Nord CE4 Lite ফোনটি পুরনো Nord CE4 Lite ফোনের চেয়ে এগিয়ে রয়েছে।