Samsung Galaxy Z Fold ফোনের বিশেষত্ব

ডিসপ্লে

Samsung Galaxy Z Fold 6 ফোনে 7.6-ইঞ্চির QXGA+ ডিসপ্লে, 2160x1856 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশরেট রয়েছে। এই স্ক্রিন Corning Gorilla Glass Victus 2 দিয়ে প্রোটেক্টেড।

কভার ডিসপ্লে

Samsung Galaxy Z Fold 6 ফোনে 6.3-ইঞ্চির Dynamic AMOLED 2X ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 22.1:9 আসপেক্ট রেশিও, 2376x968 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।

রেয়ার ক্যামেরা

Samsung Galaxy Z Fold ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP ওয়াইড অ্যাঙ্গেল, 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 10MP টেলিফটো লেন্স রয়েছে। এটি OIS, Dual Pixel AF এবং PDAF সাপোর্ট করে।

ফ্রন্ট ক্যামেরা

Samsung Galaxy Z Fold 6 ফোনে 10MP কভার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে একটি 4MP আন্ডার কভার ডিসপ্লে ক্যামেরাও রয়েছে।

সফটওয়্যার

Samsung Galaxy Z Fold 6 ফোনটি Android 14 এবং One UI 6.1.1 সহ পেশ করা হয়েছে। এই ফোনের ওজন 239 গ্রাম এবং ফোনটি Silver Shadow, Pink ও Navy কালারে সেল করা হবে। 

প্রসেসর

Samsung Galaxy Z Fold 6 ফোনে Qualcomm Snapdragon 8 Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। AI ফিচার সহ এই ফোনে আপগ্রেডেড ভেপার কুলিং সিস্টেমও রয়েছে।

স্টোরেজ

Samsung Galaxy Z Fold 6 ফোনে 12GB RAM যোগ করা হয়েছে। ফোনটি 256GB, 512GB এবং 1TB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে।

ব্যাটারি

Samsung Galaxy Z Fold 6 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ওয়্যারলেস চার্জিং 2.0 টেকনোলজি রয়েছে।

আইপি রেটিং

Samsung Galaxy Z Fold 6 ফোনে IP48 রেটিং রয়েছে। এতে 5G ও LTE এর পাশাপাশি WiFi 6E এবং Bluetooth 5.3 রয়েছে।

দাম

Galaxy Z Fold ফোনটি 12GB RAM ও 256GB, 512GB এবং 1TB স্টোরেজ সহ তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই তিনটি মডেলের দাম যথাক্রমে 164,999 টাকা, 176,999 টাকা ও 200,999 টাকা।