OPPO F27 Pro+ ফোনের 5টি উল্লেখযোগ্য ফিচার

সুন্দর ডিজাইন

OPPO F27 Pro+ ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল টোন ভেগান লেদার কোটিং রয়েছে। মজবুত বডি সত্ত্বেও এই ফোনের ওজন মাত্র 177 গ্রাম এবং থিকনেস 7.9mm।

IP69 রেটিং

এই ফোনটি ভারতের প্রথম IP69, IP68 ও IP66 ডাস্ট ও ওয়াটারপ্রুফ রেটিং সহ স্মার্টফোন। এই ফিচারের মাধ্যমে ফোনটি 80 ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় ধুলো এবং হাই প্রেসার ওয়াটার জেট পর্যন্ত সহ্য করতে পারে।

দারুণ ডিসপ্লে

OPPO F27 Pro+ ফোনে 120Hz রিফ্রেশরেট এবং 950nits ব্রাইটনেস সহ 6.67-ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে।

মজবুত বডি

এই ফোনটি ফাংশনাল শক, ট্রান্সপোর্টেশন শক, ফ্রেজিলিটি, ট্রান্জিট ড্রপ ও ক্র্যাশ হ্যাজার্ড শকের মতো বিভিন্ন মিলিটারি গ্রেড টেস্টিঙে সফল হয়েছে। এছাড়া স্ক্যাচ রেজিস্টেন্স ও স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 রয়েছে।

ডেলাইট ফটোগ্রাফি

দিনের আলোয় এই ফোনটি ভালো ডিটেইলস এবং কালার অ্যাকিউরেসি সহ ছবি তুলতে পারে। এই ফোনটি সঠিক ও বাস্তবিক রং ক্যাপচার করে এবং ভালোভাবে ডিটেইলস ক্যামেরাবন্দী করে।