ইউনিক ডিজাইন
CMF Phone 1 ফোনের সাইডে স্ক্রু সহ ফ্ল্যাট ব্যাক এবং ডানদিকের নীচের কোণায় একটি গোল চাকা রয়েছে। এটির ডিজাইন বেশ শক্ত এবং চাপ পড়লেও ভাঙ্গে না।
কাস্টোমাইজেশন
CMF Phone 1 ফোনের রিমুভেবল ব্যাক প্যানেলের দৌলতে কুইক স্ট্যান্ড, কার্ড হোল্ডার ও লিনিয়ার্ডের মতো বিভিন্ন আকর্ষণীয় ব্যাক প্যানেল ব্যাবহার করা যায়।
ক্লিন ইউআই
এই ফোনটি Android 14 এবং Nothing UI 2.6 সহ পেশ করা হয়েছে। এটি সবচেয়ে ক্লিন ইউয়াইগুলির মধ্যে অন্যতম। এতে কোনো থার্ড পার্টি অ্যাপ নেই এবং মাত্র 30টিরও কম প্রিইনস্টল রয়েছে।
সুন্দর পারফরমেন্স
এই ফোনে MediaTek Dimensity 7300 SoC রয়েছে। এটির বেঞ্চমার্ক স্কোর যেমন ভাল তেমনই থ্রোটলিং টেস্ট স্কোরও ভালো। এই ফোনে ডেইলি টাস্কের পাশাপাশি গেমিঙের ক্ষেত্রেও স্লো হয় না।
দাম
এই ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 15,999 টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 17,999 টাকা রাখা হয়েছে।
স্পেসিফিকেশন
6.67-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, MediaTek Dimensity 7300 5G প্রসেসর, 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা, 16MP ফ্রন্ট ক্যামেরা এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি।
অন্যান্য
CMF Phone 1 ফোনে ডুয়েল সিম 5G, 4G, 13 5G ব্যান্ড, জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য IP52 রেটিং, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে।