আগামী আগস্ট মাসে ভিভো তাদের Vivo V40 সিরিজ লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের অধীনে Vivo V40 এবং Vivo V40 Pro স্মার্টফোন পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তার আগেই আমারা এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পেরেছি। অন্যদিকে গীকবেঞ্চ, বিআইএস এবং ব্লুটুথ এসআইজি সাইটে এই ফোনের প্রো মডেল লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।
Vivo V40 সিরিজের ডিটেইলস (লিক)
- আমরা সোর্সের মাধ্যমে Vivo V40 সিরিজের ডিটেইলস সম্পর্কে জানতে পেরেছি। সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যও অনুযায়ী এই সিরিজের অধীনে আপকামিং ফোনটি 5,500mAh ব্যাটারি সহ সবচেয়ে পাতলা ফোন হতে চলেছে।
- কোম্পানির পক্ষ থেকে জল এবং ধূলো থেকে সুরক্ষার জন্য Vivo V40 সিরিজের নতুন ফোনে IP68 দেওয়া হবে বলে জানা গেছে। এর থেকে ধারনা করা হচ্ছে Vivo V40 সিরিজের ভারতীয় মডেলে ইউরোপে পেশ করা মডেলের মতোই স্পেসিফিকেশন থাকবে।
- আপকামিং Vivo V40 Pro মডেলেও 5500mAh ব্যাটারি এবং IP68 রেটিং সহ লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। তবে এই ফোনে অন্যান্য ফিচার আরও শক্তিশালী হতে চলেছে।
- লিক অনুযায়ী ভারতে Vivo V40 সিরিজ Ganges Blue, লোটাস পার্পল এবং টাইটেনিয়াম গ্রে এর মতো তিনটি কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
- Vivo V40 সিরিজে টেকসই করার জন্য কুশনিং স্ট্রাকচার দেওয়া হবে। এই ফোনে 3D কার্ভড ডিসপ্লে এবং নতুন ইনফিনিটি আই ক্যামেরা মডিউলও যোগ করা হতে পারে।
Vivo V40 Pro এর গীকবেঞ্চ, বিআইএস এবং ব্লুটুথ এসআইজি লিস্টিং
- গীকবেঞ্চ, বিআইএস এবং ব্লুটুথ এসআইজি সাইটে Vivo V40 Pro স্মার্টফোনটি V2347 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে
- BIS সাইটের মাধ্যমের এই ফোনের মডেল নাম্বার ছাড়া অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি। অন্যদিকে ব্লুটুথ এসআইজি সাইটের মাধ্যমে এই ফোনে ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হবে বলে জানা গেছে।
- আপকামিং Vivo V40 Pro স্মার্টফোনটি গীকবেঞ্চ ডেটাবেসে সিঙ্গেল কোর রাউন্ডে 1811 স্কোর এবং মাল্টি কোর রাউন্ডে 5229 স্কোর করেছে।
- আপকামিং Vivo V40 Pro স্মার্টফোনটিতে 3.35GHz হাই ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর এবং মালী G715 ইমমোর্টালিস MC11 GPU দেওয়া হতে পারে।
- এই ফোনের GPU এবং পীক ক্লক স্পীড দেখে ধারনা করা হচ্ছে এতে MediaTek Dimensity 9200 Plus চিপসেট দেওয়া হতে পারে।
- গীকবেঞ্চ সাইট অনুযায়ী উপরোক্ত চিপসেট সহ প্রায় 8GB RAM দেওয়া হতে পারে।
- অপারেটিং সিস্টেমের জন্য এই আপকামিং ফোনে অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হতে পারে।









