ভারতে লঞ্চ হবে Vivo V40 এবং Vivo V40 Pro স্মার্টফোন, ডিটেইলস শেয়ার করল ব্র্যান্ড

বিগত কয়েক মাস ধরে V40 Series শিরোনামে ছেয়ে রয়েছে। এবার কোম্পানি পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে। এই সিরিজের অধীনে Vivo V40 এবং Vivo V40 Pro স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছে। বিশেষ করে এই ফোনটি শক্তিশালী 5500mAh ব্যাটারি এবং সবচেয়ে পাতলা ফোন হিসেবে টিজ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

Vivo V40 এবং Vivo V40 Pro এর ভারতীয় লঞ্চ কনফার্ম

  • ভিভো ভারতের অফিসিয়াল সাইট এবং সোশ্যাল মিডিয়া সাইট এক্স অনুযায়ী Vivo V40 এবং Vivo V40 Pro স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে।
  • কোম্পানি টিজারের মাধ্যমে এই আপকামিং ফোনের লঞ্চ ডেট জানায়নি, তবে এই ফোনটি আগস্টের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ করা হতে পারে।
  • Vivo V40 Pro স্মার্টফোন Ganges Blue সহ টাইটেনিয়াম গ্রে কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। তবে Vivo V4 স্মার্টফোন Ganges Blue, লোটাস পার্পল এবং টাইটেনিয়াম গ্রে এর মতো কালার অপশনে পেশ করা হবে।

Vivo V40 এবং Vivo V40 Pro এর স্পেসিফিকেশন (কনফার্ম)

  • ভারতের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী Vivo V40 এবং Vivo V40 Pro স্মার্টফোন ZEISS ব্র্যান্ডেড ক্যামেরা মডিউল সহ লঞ্চ করা হবে। এই ফোনে 50MP ZEISS টেলিফটো প্রোট্রেট ক্যামেরা দেওয়া হবে।
  • সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ZEISS ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে।
  • কোম্পানির বক্তব্য অনুযায়ী এই সিরিজে 5,500mAh ব্যটারই সহ সবচেয়ে পাতলা ডায়মেনশন সহ হতে চলেছে।
  • পরওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট দেওয়া হবে। এর মাধ্যমে তাড়াতাড়ি ফুল চার্জ করা সম্ভব হবে।
  • ওয়েবসাইট লিস্টিং অনুযায়ী জল এবং ধূলও থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 রেটিং বডি দেওয়া হবে।

Vivo V40 এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

  • ডিসপ্লে: Vivo V40 স্মার্টফোনে 2800×1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির কার্ভড এমোলেড ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিটস পীক ব্রাইটনেস দেওয়া হয়েছে।
  • প্রসেসর: এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট এবং অ্যাড্রিনো 720 GPU দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: Vivo V40 স্মার্টফোন 12GB LPDDR4X RAM এবং 512GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে।
  • ক্যামেরা: Vivo V40 স্মার্টফোনে OIS ফিচারযুক্ত 50MP ZEISS ক্যামেরা, 50MP ZEISS আলট্রা ওয়াইড ক্যামেরা অরা লাইট ফ্ল্যাশ দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50MP অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: Vivo V40 গ্লোবাল মডেলে 80W ফ্ল্যাশ চার্জিং ফিচার সাপোর্টেড 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here