মাত্র 7,499 টাকা দামে লঞ্চ হল Realme Narzo N61 স্মার্টফোন, কম দামেই পাওয়া যাবে দারুণ ফিচার

রিয়েলমি ভারতে আজ তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানি ‘Narzo’ সিরিজের অধীনে Realme Narzo N61 স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটিতে ArmorShell প্রোটেকশন এবং 6GB ফিজিক্যাল RAM এবং 6GB ভার্চুয়াল RAM সহ মোট 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme Narzo N61 স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Realme Narzo N61 এর দাম

  • 4GB RAM + 64GB Storage = ₹7,499
  • 6GB RAM + 128GB Storage = ₹8,499

Realme Narzo N61 স্মার্টফোন দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 4GB RAM ও 64GB স্টোরেজ এবং টপ মডেলে 6GB RAM ও 128GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই দুটি স্টোরেজ মডেলের দাম যথাক্রমে 7,499 টাকা এবং 8,499 টাকা রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির ওপর 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এবং এর ফলে ফোনটির দাম যথাক্রমে 6,999 এবং 7,999 টাকা হয়ে যাবে। Narzo N61 ফোনটি 6 আগস্ট থেকে Voyage Blue এবং Marble Black কালার অপশনে সেল করা হবে।

Realme Narzo N61 এর স্পেসিফিকেশন

  • 6.74″ এইচডি+ 90হার্টস ডিসপ্লে
  • 6GB RAM + 128GB স্টোরেজ
  • 6GB ডায়নামিক RAM
  • UNISOC T612 প্রসেসর
  • 32 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা
  • 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • 10 ওয়াট 5,000এমএএইচ ব্যাটারি

ডিসপ্লে: Realme Narzo N61 স্মার্টফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির এইচডি+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স‍্যাম্পেলিং রেট এবং 560nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: Realme Narzo N61 4G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনটিতে 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত UNISOC T612 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী-জি57 জিপিইউ রয়েছে।

স্টোরেজ: Realme Narzo N61 স্মার্টফোনটি 4GB RAM এবং 6GB RAM স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 6GB Dynamic RAM ফিচার যোগ করা হয়েছে, যার ফলে ফিজিক্যাল RAM সহ এই ফোনে 12GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনে 2TB মেমরি কার্ড সাপোর্ট করে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Realme Narzo N61 স্মার্টফোনটিতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 32MP Super Clear Camera দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট ও 10 ওয়াট চার্জিং সহ 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।

অন্যান্য: Realme Narzo N61 স্মার্টফোনটিতে AI Boost Engine ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক এবং IP54 প্রোটেকশন সহ Bluetooth 5.0 এবং 5GHz Wi-Fi এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here