Vivo T3 5G Phone স্মার্টফোনটিতে 2000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে তাদের ‘টি’ সিরিজের অধীনে Vivo T3 5G স্মার্টফোনটির সমস্ত মডেল ডিসকাউন্ট সহ কম দামে সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo T3 5G স্মার্টফোনটির ডিসকাউন্ট অফার, দাম, ফিচার এবং অন্যান্য স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Vivo T3 5G এর অফার প্রাইস
Vivo T3 5G স্মার্টফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 19,999 টাকা এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 21,999 টাকা রাখা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 2000 টাকার ব্যাক অফার দেওয়া হচ্ছে। 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত এই ডিসকাউন্ট অফার চলবে। এই অফার চলাকালীন HDFC, SBI এবং ICICI কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে 2000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। ডিসকাউন্টের পর এই ফোনটির দাম যথাক্রমে: 17,999 টাকা এবং 19,999 টাকা হবে।
জানিয়ে রাখি কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র এই ডিসকাউন্ট অফার পাওয়া যাবে। ভিভো ই-স্টোর থেকে Vivo T3 5G স্মার্টফোনটি কেনার জন্য (এখানে ক্লিক করুন)।
Vivo T3 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo T3 5G ফোনটিতে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1200হার্টস স্যাম্পেলিং রেট এবং1200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে DT-Star2 Glass প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর: কোম্পানি এই ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.8Ghz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনটিতে মালী 610 জিপিইউ দেওয়া হয়েছে।
স্টোরেজ: Vivo T3 5G ফোনটি ভারতে 8GB RAM সহ পেশ করা হয়েছে। এই ফোনটি 128GB স্টোরেজ এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হয়। এই ফোনটিতে 8GB ভার্চুয়াল RAM + এবং 8GB ফিজিক্যাল RAM এর সহযোগিতায় মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটিতে 1টিবি মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo T3 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে এফ/1.79 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর, এফ/2.4 অ্যাপারচারযুক্ত 2 মেগাপিক্সেল বোকে লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।










