6 জিবি র‍্যামের এই দুর্দান্ত স্মার্টফোনের সঙ্গে ফিরে এল ব্ল‍্যাকবেরী

একসময় টেক জগতে ব্ল‍্যাকবেরীর রাজত্ব ছিল। ব্ল‍্যাকবেরী ফোন কাছে রাখলে আলাদা একটি স্ট্যাটাস বজায় থাকতো। সময়ের দৌড়ে স্মার্টফোনের সামনে ব্ল‍্যাকবেরী আজ অনেক পিছিয়ে। অনেক দিন পর আজ আবার ব্ল‍্যাকবেরী তার পুরোনো জায়গা দখল করতে প্রস্তুত। ভারতে ব্ল‍্যাকবেরী তাদের নতুন স্মার্টফোন “ব্ল‍্যাকবেরী কী2” লঞ্চ করেছে। এই ফোনটি ফ্ল‍্যাগশিপ ডিভাইস রূপে বাজারে আনা হয়েছে যা 42,990 টাকা দামে আগামী 31শে জূলাই থেকে আমাজনে সেলের মাধ্যমে কেনা যাবে।

ব্ল‍্যাকবেরী কী2 ভারতে অপ্টিমাস ইনফ্রাকম দ্বারা পেশ করা হয়েছে। এই ফোনের সাহায্যে যেমন ব্ল‍্যাকবেরী আবার মোবাইল জগতে ফিরে আসছে তেমনই ব্ল‍্যাকবেরী ফ‍্যানদের জন্য কী2 একটি অসাধারণ উপহার হতে চলেছে। ব্ল‍্যাকবেরী কী2 ফোনটিতে 1620 × 1080 পিক্সেল রেজল্যুশনযুক্ত 4.5 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে আছে, যা কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড। ডিসপ্লের জন্য ব্ল‍্যাকবেরীর আইকনিক কীবোর্ড দেওয়া হয়েছে।

ব্ল‍্যাকবেরী কী2 অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি 64বিট কোরো 260 অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে। কোম্পানি এই হাইএন্ড ডিভাইসে 6 জিবি র‍্যাম যোগ করেছে। ব্ল‍্যাকবেরী কী2 তে 64 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোটোগ্ৰাফির জন্য ব্ল‍্যাকবেরী কী2 ফোনটিতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত 2এক্স জুম সাপোর্টেড 12 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর আছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। ব্ল‍্যাকবেরী কী2 তে ইন কীবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। অর্থাৎ কীবোর্ড টাচ করেই ফোন আনলক করা যাবে।

এই ফোনে এন‌এফসি, ওটিজির সঙ্গে সবরকম বেসিক কানেক্টিভিটি সাপোর্ট করে। ইউএসবি টাইপ সি এর সঙ্গে এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,500 এম‌এএইচ ব‍্যাটারী আছে। ব্ল‍্যাকবেরী কী2 তে ইউনিভার্সাল শর্টকাট কীও আছে যার সাহায্যে ডাইরেক্ট যে কোনো অ্যাপ বা ফাংশন ওপেন করা যায়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here