লঞ্চের আগেই জানা গেল iQOO Z9s এবং Z9s Pro ফোনের স্পেসিফিকেশন এবং কালার, জেনে নিন ডিটেইলস

iQOO তাদের Z9s সিরিজ ভারতীয় বাজারে লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে আগামী 21 আগস্ট এই সিরিজের অধীনে iQOO Z9s এবং iQOO Z9s Pro স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে ক্রমাগত ফোনগুলি সম্পর্কে তথ্য শেয়ার করা হচ্ছে। সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্যের মাধ্যমে আপকামিং ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি, আইপী রেটিং, কালার এবং বেশ কিছু ডিটেইলস সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং দুটি ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে।

iQOO Z9s এবং iQOO Z9s Pro এর ডিটেইলস (কনফার্ম)

  • কোম্পানির ওয়েবসাইটে উপস্থিত মাইক্রোসাইট অনুযায়ী iQOO Z9s ফোনটিতে 5,500mAh ব্যাটারি দেওয়া হবে।
  • iQOO Z9s Pro ফোনটিতে 5,500mAh ব্যাটারি সহ 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে বলে জানা গেছে।
  • প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী iQOO Z9s সিরিজের দুটি ফোনেই 7.49mm থিকনেস সহ স্লিম প্রোফাইল ও ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং দেওয়া হবে।
  • ভারতীয় বাজারে iQOO Z9s ফোনটি টাইটেনিয়াম ম্যাট এবং অনিক্স গ্রিন মতো দুটি কালারে পেশ করা হবে। তবে iQOO Z9s Pro ফোনটি লাক্স মার্বল এবং ফ্ল্যামবয়্যান্ট অরেঞ্জ মতো দুটি কালারে লঞ্চ করা হবে।

iQOO Z9s এবং iQOO Z9s Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: iQOO Z9s এবং iQOO Z9s Pro স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ কার্ভ এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। বেস মডেল Z9s ফোনটিতে 1,800 নিটস পীক ব্রাইটনেস দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রো মডেলে 4500 নিটস পীক ব্রাইটনেস দেওয়া হবে বলে জানা গেছে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য iQOO Z9s ফোনটিতে MediaTek Dimensity 7300 চিপসেট এবং iQOO Z9s Pro ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট দেওয়া হবে।
  • ক্যামেরা: iQOO Z9s সিরিজে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। বেস মডেলে OIS ফিচারযুক্ত 50MP Sony IMX882 সেন্সর এবং 2MP পোট্রেট ক্যামেরা যোগ করা হবে। iQOO Z9s Pro ফন্তিত্র প্রাইমারি লেন্স সহ 8MP আলট্রা-ওয়াইড সেন্সর দেওয়া হবে। এই ক্যামেরা সেটআপে AI ফটো এনহ্যান্স এবং AI ইরেজের মতো বেশ কিছু অপশন পাওয়া যাবে।

iQOO Z9s এবং iQOO Z9s Pro এর সম্ভাব্য দাম

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোন দুটির দাম সম্পর্কে জানানো হয়নি, কিন্তু প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন এবং ডিজাইন অনুযায়ী এইগুলির দাম 20,000 থেকে 25,000 টাকা দামের মধ্যে ভারতীয় বাজারে পেশ করা হতে পারে। এই ফোনের দাম জানার জন্য আগামী 21 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here