ডিজাইন
এই ফোনে গোলাকার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। সেগমেন্টের বেশিরভাগ ফোনের মতোই এতে ফ্ল্যাট ফ্রেম রয়েছে। ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল ডিসপ্লে এবং রাইট প্যানেলে পাওয়ার ও ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে।
ডিসপ্লে
Realme 13 5G ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.72-ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনের কোয়ালিটি সুন্দর এবং রোদেও ব্যাবহার করা যায়। ব্রাইটনেস কিছুটা কম হলেও মাল্টিমিডিয়া ব্যাবহারে কোনো সমস্যা হয় না।
প্রসেসিং
এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর ও ARM G57 MC2 GPU রয়েছে। এই ফোনের ওভারঅল আনটুটু স্কোর 452218 এবং গীকবেঞ্চ সিঙ্গেল কোর ও মাল্টি কোর স্কোর যথাক্রমে 782 ও 1978। এটি ডেইলি টাস্ক সামলাতে সক্ষম, তবে পারফরমেন্স টপ নচ নয়।
রেয়ার ক্যামেরা
এই ফোনের ব্যাক প্যানেলে 50MP Samsung S5KJNS প্রাইমারি ও 2MP মোনো লেন্স রয়েছে। দিনের আলোয় এই ফোনের ক্যামেরা ভালো ডিটেইলস ও বাস্তবিক কালারে ছবি তুলতে সক্ষম। এই ফোনে তোলা ছবি সরাসরি সোশ্যাল মিডিয়াতে আপলোড করা যায়।
ফ্রন্ট ক্যামেরা
সেলফি ও ভিডিও কলের জন্য Realme 13 5G ফোনে f/2.45 অ্যাপার্চারযুক্ত 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। দিনের আলোয় এই ফোনে তোলা ছবি বেশ ভালো। তবে স্কিন টোন কিছুটা হালকা হয়ে যায়।
সফটওয়্যার
Realme 13 5G ফোনটি Android 14 এবং Realme UI 5.0 সহ পেশ করা হয়েছে। এই ফোনটিতে দুই বছর ওএস এবং তিন বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ব্যাটারি
Realme 13 5G ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে। আমাদের করা পিসিমার্ক টেস্টে এই ফোনটি 11 ঘন্টা 12 মিনিট স্কোর পেয়েছে। একবার ফুল চার্জ করে এই ফোনটি গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম।
চার্জিং
Realme 13 5G ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 45W আলট্রা ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফোনটি 20 শতাংশ থেকে 100 শতাংশ অরজন্ত চার্জ করতে 57 মিনিট সময় লাগে।
সিদ্ধান্ত
ফোনটির পারফরমেন্স দেখে মনে হয় ফোনটির দাম 15 হাজার টাকার রেঞ্জে হলে ভালো হত। তবে ক্যামেরা কোয়ালিটি খারাপ নয়। এই রেঞ্জে যদি এর চেয়ে ভালো পারফরমেন্স সহ ফোনের খোঁজ করে থাকেন তবে iQOO Z9s ও Vivo T3 ফোনগুলি বেশ ভালো অপশন।