Samsung Galaxy A55 এবং Galaxy A35 5G ফোনের দামে পাওয়া যাচ্ছে 6000 টাকা পর্যন্ত ছাড়, জেনে নিন দাম এবং অফার

স্যামসাঙ গত মার্চ মাসে তাদের প্রিমিয়াম এ-সিরিজের অধীনে Samsung Galaxy A55 এবং Samsung Galaxy A35 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। বাজারে লঞ্চের পর থেকে এই ফোনগুলি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। ফোনের জনপ্রিয়তা দেখে কোম্পানি ফোনদুটির দামে 6,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ অফার দেওয়া শুরু করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের অফার সম্পর্কে।

Samsung Galaxy A55 এবং Galaxy A35 ফোনের অফার ডিটেইলস

  • ভারতীয় গ্রাহকরা Galaxy A55 ফোনটি মাত্র 33,999 টাকা এবং Galaxy A35 ফোনটি মাত্র 25,999 টাকার বিনিময়ে কিনতে পারবেন।
  • ভারতে Samsung Galaxy A55 5G ফোনটি 39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। Samsung Galaxy A35 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল 30,999 টাকা দামে।
  • অফার অনুযায়ী Samsung Galaxy A55 5G ফোনের দামে 6,000 টাকা ক্যাশব্যাক এবং Samsung Galaxy A35 5G ফোনের দামে 5,000 টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।
  • HDFC, SBI, IDFC এবং OneCard ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই অফার পাওয়া যাবে।
  • ক্যাশব্যাক অফার ছাড়া 6 মাসের EMI অপশনও পাওয়া যাবে।
  • কোম্পানির এই অফার ফুল পেমেন্ট এবং ইএমআই ট্রানজংকশন উভয় ক্ষেত্রেই পাওয়া যাবে।
  • এক্সচেঞ্জ অফার হিসাবে Galaxy A55 ফোনে 6,000 টাকা এবং Galaxy A35 ফোনে 5,000 টাকা বোনাস পাওয়া যাবে।
  • মনে রাখতে হবে গ্রাহকরা শুধুমাত্র ক্যাশব্যাক বা এক্সচেঞ্জ যে কোনো একটি সুবিধা উপভোগ করতে পারবেন।

কোথা থেকে কিনবেন Samsung Galaxy A55 এবং Galaxy A35?

  • সীমিত সময়ের জন্য এই অফার অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে উপভোগ করা যাবে। আজ অর্থাৎ 3 সেপ্টেম্বর থেকে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এই অফার পাওয়া যাবে।
  • কোম্পানির ওয়েবসাইটেও শুধুমাত্র HDFC এবং SBI ব্যাঙ্কের ইউজাররা এই অফার উপভোগ করতে পারবেন।

Samsung Galaxy A35 ফোনের অফার প্রাইস: 33,999 টাকা
Samsung Galaxy A55 ফোনের অফার প্রাইস: 25,999 টাকা

Samsung Galaxy A55 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Samsung Galaxy A55 5G ফোনে 6.6 ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে Exynos 1480 প্রসেসর যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 12GB পর্যন্ত RAM + 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মেমরি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে OIS সহ 50MP প্রাইমারি সেন্সর, 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5G এবং ওয়াইফাই 6 দেওয়া হয়েছে।

Samsung Galaxy A35 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Samsung Galaxy A35 5G ফোনে 6.6 ইঞ্চির FHD+ সুপার এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে প্রসেসিঙের জন্য Exynos 1380 প্রসেসর যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। মেমরি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
  • ক্যামেরা: এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে OIS সহ 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5G এবং ওয়াইফাই 6 এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here