গুগল প্লে কনসোলে দেখা গেল Infinix Zero Flip স্মার্টফোন, প্রকাশ্যে এল স্পেসিফিকেশন

বর্তমানে Infinix তাদের ফোল্ডেবল স্মার্টফোনে কাজ করছে। এই ফোনটি Infinix Zero Flip নামে ভারত সহ গ্লোবাল মার্কেটে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এর আগেও ফোনটি বিআইএস, এনবিটিসি, এফসিসির মতো বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা গেছে। এবার এই ফোনটি গুগল প্লে কনসোল সাইটে দেখা গেছে। এর ফলে ফোনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটির লেটেস্ট লিস্টিং এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।

Infinix Zero Flip ফোনের গুগল প্লে কনসোল লিস্টিং

  • Infinix এর এই আপকামিং ফোনটি X6962 মডেল নাম্বার সহ গুগলে প্লে কনসোল লিস্টিঙে দেখা গেছে।
  • গুগলে প্লে কনসোলে এই ফোনের প্রসেসরের কোডনেস MediaTek MT6891Z/CZA লেখা রয়েছে, এটি MediaTek Dimensity 1100 প্রসেসর হতে পারে।
  • এই ফোনটিতে MediaTek Dimensity 8020 প্রসেসর যোগ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি এটি Dimensity 1100 ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন।
  • উপরোক্ত দুটি প্রসেসরই একই ধরনের আর্কিটেকচারে তৈরি। এতে 2600MHz ক্লক স্পীডযুক্ত 4x ARM Cortex-A78 কোর এবং 2000 MHz ক্লক স্পীডযুক্ত 4x ARM Cortex-A55 কোর রয়েছে।
  • লিস্টিং অনুযায়ী Infinix Zero Flip ফোনে মালী G57 GPU যোগ করা হতে পারে।
  • এই আপকামিং ফোনে 480DPI পিক্সেল ডেনসিটি এবং 1080 x 2640 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • এই ফোনটিতে 8GB RAM থাকবে বলে জানা গেছে। ফোনটি Android 14 সহ পেশ করা হতে পারে।

Infinix Zero Flip ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Infinix Zero Flip ফোনে 6.x” ফ্লেক্সিবল LTPO AMOLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
  • স্টোরেজ: এই ফোনটিতে 8GB RAM এবং 512GB স্টোরেজ যোগ করা হতে পারে।
  • ক্যামেরা: Infinix Zero Flip ফোনে ডুয়েল এক্সটারনাল ক্যামেরা এবং সিঙ্গেল ইনার ক্যামেরা থাকতে পারে।
  • ব্যাটারি: TUV লিস্টিং থেকে জানা গেছে এই ফোনটিতে ডুয়েল ব্যাটারি সেটআপ থাকতে পারে। এই ফোনে 3410mAh এবং 1180mAh অর্থাৎ মোট 4590mAh ব্যাটারি পাওয়া যাবে বলে জানা গেছে। এই ফোনটি 70W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।
  • ওএস: Infinix Zero Flip ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে।

জানিয়ে রাখি আগের লিক অনুযায়ী Infinix Zero Flip ফোনটি প্রায় 50,000 টাকার রেঞ্জে পেশ করা হতে পারে। বর্তমানে ব্র্যান্ডের পক্ষ থেকে অফিসিয়ালি এই ফোনের দাম ঘোষণা করার জন্য অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here