শাওমি সাব ব্র্যান্ড রেডমি ভারতীয় মোবাইল কংগ্রেস 2024 এর মঞ্চ থেকে তাদের আপকামিং Redmi A4 5G ফোনটি সম্পর্কে ঘোষণা করেছিল। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছি এই ফোনটি 10,000 টাকার কমে লঞ্চ করা হবে। এবার একটি নতুন রিপোর্টের মাধ্যমে ফোনটির দাম শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Redmi A4 5G ফোনটির ডিটেইলস সম্পর্কে।
Redmi A4 5G এর ভারতীয় দাম (লিক)
- স্মার্টপ্রিক্সের রিপোর্ট অনুযায়ী Redmi A4 5G ফোনটি ভারতীয় বাজারে 4+128GB স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হবে। এই ফোনটির অফার সহ মাত্র 8,499 টাকা দাম রাখা হতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী কোনো অফার ছাড়া এই ভেরিয়েন্টের দাম 10,000 টাকা থেকে কম অর্থাৎ 9,499 বা 9,999 টাকা দাম রাখা হতে পারে।
- জানিয়ে রাখি Redmi A3 4G ফোনটি ভারতীয় বাজারে (3+64GB) স্টোরেজ অপশন 7,299 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এর 4GB +128GB স্টোরেজ অপশন 8,299 টাকা দামে পেশ করা হয়েছিল।
Redmi A4 5G এর স্পেসিফিকেশন
- প্রসেসর: ফোনটি 5G এবং হেভি প্রসেসিঙের জন্য 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 4s Gen 2 চিপসেট দেওয়া হবে। অন্যদিকে Redmi A3 এবং এছাড়াও Redmi A2 ফোনে 12nm এর MediaTek Helio G36 শক্তিশালী চিপসেট দেওয়া হয়েছে। নতুন চিপটি Cortex-A78 পারফরমেন্স কোর ব্যাবহার করে, তবে Helio G36 তে লো Cortex A53 কোর রয়েছে।
- স্টোরেজ: আগেই জানিয়েছি এই ফোনের বেস ভেরিয়েন্টে 4GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেশ করা হতে পারে। এতে LPDDR4x RAM +UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
- 5G সাপোর্ট: Redmi A3 একটি 4G ফোন ছিল, কিন্তু Redmi A4 ফোনটি 5G নেটওয়ার্ক সাপোর্টেড হবে।
- ব্যাটারি: Redmi A4 5G ফোনে 5,000mAh সাইজ ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি চার্জ করার জন্য আগের Redmi A3 মডেলে 10W থেকে ভালো 18W চার্জিং সাপোর্ট দেওয়া হচ্ছে।
- ডিসপ্লে: ফোনটির ফ্রন্টে 6.7 ইঞ্চির HD+ 90Hz LCD প্যানেল দেওয়া হতে পারে, এটি Redmi A3 (4G) ফোনের মতোই হবে।
- ক্যামেরা: ফোনটির ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি অন্য সেকেন্ডারি লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফির জন্য 8MP সেন্সর থাকতে পারে।
Redmi A4 5G এর ডিজাইন
কোম্পানির পক্ষ থেকে Redmi A4 5G ফোনটি ব্ল্যাক, ব্লু এবং হোয়াইটের মতো কালার অপশনে দেখানো হয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে চারটি কাটআউট সহ বড়ো সার্কুলার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এতে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
তবে অন্য কাটআউট শুধুমাত্র লুকের জন্য দেওয়া হতে পারে। এই ফোনটির ফ্রন্ট সাইডে ফ্ল্যাট স্ক্রিন প্যানেল রয়েছে। একইভাবে ডানদিকে পাওয়ার এবং ভলিউম বাটন দেওয়া হয়েছে। এছাড়া ব্যাক প্যানেলের নীচের দিকে ব্র্যান্ডিং যোগ করা হয়েছে।











