iQOO চীনে তাদের iQOO Z9 Turbo Endurance Edition লঞ্চ করতে চলেছে। এই ফোনটি লঞ্চের পর কোম্পানি তাদের আপকামিং Z10 সিরিজ পেশ করতে পারে। মনে করিয়েদিই 2024 সালে কোম্পানি তাদের iQOO Z9x, iQOO Z9 এবং iQOO Z9 Turbo ও প্লাস স্মার্টফোনগুলি লঞ্চ করেছিল। কোম্পানির এই ধারা বজায় রেখে আগামী বছরে Z10 সিরিজ পেশ করতে পারে। তবে এখনও পর্যন্ত বেশ কয়েক মাস বাঁকি রয়েছে লঞ্চের, এর আগেই লিকের মাধ্যমে আপকামিং সিরিজের ফিচার এবং লঞ্চ টাইমফ্রেম প্রকাশ্যে এসেছে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হল শক্তিশালী গেমিং ফোন iQOO 13, রয়েছে Snapdragon 8 Elite প্রসেসর ও 32GB RAM এর ক্ষমতা
iQOO Z10 series (লিক)
- লিক অনুযায়ী iQOO Z10 সিরিজের অধীনে কমপক্ষে দুটি মডেল পেশ করা হতে পারে। এই ফোনগুলি Dimensity এবং স্ন্যাপড্রাগন চিপসেট সহ লঞ্চ করা হতে পারে।
- টিপস্টারের বক্তব্য অনুযায়ী স্ন্যাপড্রাগন চিপসেট সহ ফোনটি iQOO Z10 Turbo হতে পারে। এটি Snapdragon 8s Elite চিপসেট হতে পারে বলে আশা করা হচ্ছে।
- দীর্ঘমেয়াদী পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে প্রায় 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
- সম্প্রতি টিপস্টার স্মার্ক পিকাচু বক্তব্য অনুযায়ী Z10 Turbo ফোনটি Snapdragon 8s Elite চিপসেট সহ পেশ করা হতে পারে।
- তিনি জানিয়েছিলেন এপ্রিল মাসের শেষের দিকে Z10 Turbo ফোনটি চীনে লঞ্চ করা হতে পারে। তাই এই সময় Z10 মডেলও পেশ করা হতে পারে।
- iQOO Z10 Turbo ফোনে একটি ফ্ল্যাট OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে বলে আশা করা হচ্ছে।
- ফটোগ্রাফির জন্য ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে পারে।
- Z10 Turbo ফোনটির জন্য প্রায় 7,000mAh সিঙ্গেল-সেল সিলিকন ব্যাটারি পরীক্ষা করা হচ্ছে।
- আপকামিং ফোনটিতে 80W বা 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে।
সবশেষে জানিয়ে রাখি এখনও পর্যন্ত আপকামিং iQOO Z10 সিরিজ সম্পর্কে এই তথ্য প্রকাশ্যে এসেছে, তবে আগের মডেলের মতো আপকামিং ফোনগুলিও লো বাজেট রেঞ্জে অ্যাডভান্স স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।











