মাত্র 8999 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে 5160mAh ব্যাটারি, 50MP ক্যামেরা ও 128GB স্টোরেজ সহ Redmi A4 5G স্মার্টফোন

গত নভেম্বর মাসে শাওমি তাদের রেডমি ব্র্যান্ডের অধীনে সস্তা স্মার্টফোন হিসাবে Redmi A4 5G লঞ্চ করেছিল। মাত্র দুই মাস পুরনো এই ফোনে কোম্পানির পক্ষ থেকে 500 টাকা ছাড় দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা এই ডিসকাউন্ট উপভোগ করার জন্য কোনো ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড প্রয়োজন হবে না। অর্থাৎ যে কোনো ব্যাক্তি মাত্র 9 হাজার টাকার চেয়েও কম দামে এই সস্তা ফোনটি কিনতে পারবেন।

Redmi A4 5G ফোনের অফার

ভারতের বাজারে Redmi A4 5G ফোনটির 64GB এবং 128GB মডেলের লঞ্চ প্রাইস যথাক্রমে 8,499 টাকা এবং 9,499 টাকা। বর্তমানে 500 ছাড় সহ Redmi A4 5G ফোনটির 128GB ভেরিয়েন্ট মাত্র 8,999 টাকা দামে কেনা যাবে।

শপিং সাইট আমাজনের মাধ্যমে ইউজাররা কোনো শর্তাবলী ছাড়াই Redmi A4 5G ফোনটি 500 টাকা ছাড় সহ কিনতে পারবেন। এর ফলে এই ফোনটি বর্তমানে ভারতের বাজারে উপস্থিত Best 5G Phone Under 9000 ফোনের লিস্টে স্থান করে নিয়েছে।

ডিসকাউন্ট সহ Redmi A4 5G ফোনটি কেনার জন্য এবং এই ফোনের অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

Redmi A4 5G ফোনের স্পেসিফিকেশন

  • Snapdragon 4s Gen 2
  • 6.68″ 120Hz Screen
  • 4GB Virtual RAM
  • 4GB RAM + 128GB Storage
  • 50MP Back Camera
  • 5MP Front Camera
  • 18W 5,160mAh Battery

ডিসপ্লে

Redmi A4 5G ফোনে 1640 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.68 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। Redmi A4 5G ফোনের এলইডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট, 240হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 600nits ব্রাইটনেস সহ blue light আই প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর

Redmi A4 5G ফোনটি বিশ্বের প্রথম Snapdragon 4s Gen 2 প্রসেসর সহ পেশ করা হয়েছে। এই ফোনটি প্রথমে ভারতেই লঞ্চ করা হয়েছে। এই চিপসেট 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm প্রসেসর, যা দুটি 2GHz Cortex-A78 কোর এবং ছয়টি 1.8GHz Cortex-A55 কোর রয়েছে।

স্টোরেজ

ভারতে Redmi A4 5G ফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 4GB ভার্চুয়াল RAM এবং 4GB ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 8GB RAM (4+4) পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটি 64GB এবং 128GB স্টোরেজ অপশন এবং দুটি মডেলেই LPDDR4x RAM + UFS2.2 Storage ফিচার যোগ করা হয়েছে।

ওএস

ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 2 বছর OS আপডেট দেওয়া হবে, অর্থাৎ এই ফোনে Android 16 অপারেটিং সিস্টেমও পাওয়া যাবে। এই ফোনে HyperOS কাস্টম স্কিন রয়েছে এবং এতে 4 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Redmi A4 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Redmi A4 5G ফোনে এফ/2.2 অ্যাপারচারযুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট এবং ব্যাক দুটি ক্যামেরা সাহায্যে 1080P/30FPS অডিও রেকর্ডিং করা যায়।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য এই সস্তা Redmi A4 5G ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,160এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। তবে ইউজারদের খুশি করার জন্য কোম্পানির পক্ষ থেকে এই ফোনের সঙ্গে একটি 33W charger বক্স বিনামূল্যে দেওয়া হবে।

অন্যান্য ফিচার

Redmi A4 ফোনে 7 5G Bands সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য এই ফোনে Bluetooth 5.3 এবং Dual Band WIFI 5 দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে IP52 রেটিং এবং সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনে 1টিবি পর্যন্ত মেমরি কার্ড ব্যাবহার করা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here