50 ঘন্টা ব্যাটারি লাইফ সহ ভারতে লঞ্চ হল Noise Air Buds 6, জেনে নিন দাম ও ফিচার

গত মাসে Noise ভারতে তাদের Noise Air Clips ওপেন-ইয়ার ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস পেশ করেছিল। Noise এবার কনজিউমার ইলেকট্রনিক্স কোম্পানি Bragi এর সঙ্গে হাতমিলিয়ে তাদের ফ্ল্যাগশিপ Noise Air Buds 6 ইয়ারবাডস লঞ্চ করেছে। এই ওয়্যারলেস ইয়ারবাডসে 32dB ANC, 50 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ, 50ms আল্ট্রা-লো লেন্টেসি, মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি সহ বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Noise Air Buds 6 ইয়ারবাডসের দাম এবং ফিচার ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: 32MP সেলফি ক্যামেরা সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল OPPO Reno 13F 5G এবং 4G স্মার্টফোন, জেনে নিন দাম

ভারতে Noise Air Buds 6 এর দাম এবং সেল

  • Noise Air Buds 6 ইয়ারবাডসটি 2,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
  • কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে, ফ্লিপকার্ট এবং আমাজনের মাধ্যমে ওয়্যারলেস ইয়ারবাডসটি সেল করা হবে।
  • Noise Air Buds 6 ইয়ারবাডসটি চারকোল ব্ল্যাক, পেবল গ্রে এবং সেজ ব্লু কালার অপশনে সেল করা হবে।

Noise Air Buds 6 এর ফিচার

  • নতুন Noise Air Buds 6 ওয়্যারলেস ইয়ারবাডসটিতে অসাধারণ বেসের জন্য 12.4mm ড্রাইভার দেওয়া হয়েছে।
  • এই ইয়ারবাডসটিতে ব্যাকগ্রাউন্ডের শব্দ ছাড়াই গান উপভোগ করার জন্য 32dB ANC ফিচার দেওয়া হয়েছে।
  • ওয়্যারলেস ইয়ারবাডস ট্রান্সপারেন্সি মোড দেওয়া হয়েছে, এর ফলে চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন হতে সাহায্য করবে।
  • নতুন Noise ইয়ারবাডসে ল্যাগ ফ্রি গেমিঙের জন্য 50ms পর্যন্ত আল্ট্রা-লো লেন্টেসি সাপোর্ট করবে।
  • Noise Air Buds 6 ইয়ারবাডসে 50 ঘন্টা পর্যন্ত প্লেটাইম এবং 10 মিনিটে চার্জ সাপোর্ট করে। ফলে 150 মিনিট পর্যন্ত ব্যাটারি লাইফ উপভোগ করা যায়।
  • এই ইয়ারবাডসে কলের জন্য কোয়াড-মাইক্রোফোন ENC এবং ইন-ইয়ার ডিটেকশন রয়েছে।
  • Bragi এর সঙ্গে হাতমিলিয়ে কল ম্যানেজমেন্ট আরও ভালো করার জন্য ফাস্ট মিউট এবং সাইডটোনের মতো ফিচার যোগ করা হয়েছে।
  • Noise BudsLink অ্যাপের মাধ্যমে ইউজাররা EQ সেটিং, টাচ কন্ট্রোল এবং বিভিন্ন জিনিস কাস্টোমাইজ করতে পারবেন।
  • এই ইয়ারবাডসে গুগল ফাস্ট পেয়ারিং, মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি, জল থেকে সুরক্ষার জন্য IPX5 রেটিং দেওয়া হয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here