ভারতে লাইভ হল 65,000 এর চেয়েও বেশি BSNL 4G Mobile Tower, দেখে নিন ডিটেইলস

ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL তাদের কম দামের রিচার্জ প্ল্যানের জন্য ইউজারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। Jio, Airtel এবং Vi মতো কোম্পানিগুলি তাদের ট্যারিফ প্ল্যানের দাম বাড়ানোর পর থেকেই গ্রাহকরা বিএসএনএলের দিকে ঝুঁকছে। এরই মধ্যে দেশের সরকারি টেলিকম কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো দেশ জুড়ে 65,000 থেকেও বেশি BSNL 4G Mobile Tower লাইভ হতে চলেছে।

BSNL 4G

BSNL তাদের অফিসিয়াল X হ্যান্ডেলে পোস্টের মাধ্যমে জানিয়েছে কোম্পানি দেশ জুড়ে 65,000 চেয়েও বেশি BSNL 4G Mobile Tower লাইভ করা হবে। এই বিএসএনএলের মোবাইল টাওয়ারগুলি দেশের বিভিন্ন রাজ্য ও অঞ্চলে চালু করা হচ্ছে, এর ফলে ভারতে আরও উন্নত ও দ্রুত টেলিকম সার্ভিস দিতে সক্ষম হবে।

বিএসএনএলের 4জি মোবাইল টাওয়ারের সুবিধা

  • শক্তিশালী সিগন্যাল (Stronger Signals)
  • বিস্তৃত সার্ভিস এরিয়া (Wider Reach)
  • দ্রুত ইন্টারনেট স্পীড (Faster Speeds)

65 হাজার 4জি মোবাইল টাওয়ার চালু হওয়ার খুশিতে জানিয়েছে বিএসএনএল নেটওয়ার্কে ইউজাররা আগের চেয়ে ভালো সুবিধা উপভোগ করতে পারবেন। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই মোবাইল টাওয়ার বাড়ানোর ফলে নেটওয়ার্কের সমস্যা থেকে রেহাই এবং আরও শক্তিশালী সিগন্যাল পাওয়া যাবে। একইভাবে বিস্তারিত কভারেজের দৌলতে আরও বেশি সংখ্যক ইউজাররা বিএসএনএল সার্ভিস উপভোগ করতে পারবেন। BSNL ইন্টারনেটও আগের চেয়ে বেশি ফাস্ট হয়ে যাবে।

জানিয়ে রাখি এই বছর কমার্শিয়ালি দেশ জুড়ে বিএসএনএল তাদের 4জি সার্ভিস লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই BSNL ও Tata হাতমিলিয়ে তাদের 5G Service চালু করার প্রস্তুতি নিচ্ছে। বিএসএনএলের উদ্দেশ্য ভারতে 1 লক্ষ্য 4G মোবাইল টাওয়ার ও 65,000 চেয়েও বেশি টাওয়ার চালু করার।

বন্ধ হতে চলেছে BSNL 3G

4G এবং 5G সার্ভিস চালু করার উদ্দেশ্যে দেশ জুড়ে BSNL তাদের 3G নেটওয়ার্ক ফেজ আউট করার কাজ শুরু করে দিয়েছে। একদিকে যেমন নতুন 4জি মোবাইল টাওয়ার লাগান হচ্ছে, অন্যদিকে আগের 3জি টাওয়ারগুলিকে আপগ্রেড করে 4জি টাওয়ার চালু করা কাজ চলছে। শীঘ্রই দেশ জুড়ে 3G সার্ভিস বন্ধ করে দেওয়া হবে এবং ভারতে BSNL 4G এবং BSNL 5G নেটওয়ার্কের বিস্তার হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here