5000 টাকা কমে গেল 16GB RAM সহ এই ফোনের দাম, দাম কমেছে সবকটি মডেলের

গত বছর realme ভারতের বাজারে তাদের 16GB RAM সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন realme GT 6 লঞ্চ করেছিল। এর সঙ্গে এই শক্তিশালী ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দাম 5 হাজার টাকা কমিয়ে দেওয়া হয়েছে। এই ফোনটির সবকটি RAM মডেলের দামই 5,000 টাকা কমানো হয়েছে। এর ফলে এই ফোনটি এখন মাত্র 35 থেকে 40 হাজার টাকার রেঞ্জেই কেনা যাবে।

realme GT 6 ফোনের দাম

realme GT 6লঞ্চ প্রাইসডিসকাউন্টপ্রাইস কাট
8GB RAM + 256GB Memory₹40,999₹5,000₹35,999
12GB RAM + 256GB Memory₹42,999₹5,000₹37,999
16GB RAM + 512GB Memory₹44,999₹5,000₹39,999

 

ভারতের বাজারে realme GT 6 ফোনটি 8GB RAM, 12GB RAM এবং 16GB RAM অপশনে সেল করা হয়। ফোনটির 8GB RAM + 256GB Storage সহ বেস মডেল 40,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে এখন দাম কমানোর ফলে এই মডেলটি মাত্র 35,999 টাকা দামে সেল করা হচ্ছে। একইভাবে ফোনটির 12GB RAM + 256GB Memory ভেরিয়েন্টের দাম 42,999 টাকা থেকে কমে 37,999 টাকা হয়ে গেছে।

16GB RAM সহ realme GT 6 ফোনের টপ মডেলে 512GB Storage দেওয়া হয়েছে এবং এই ভেরিয়েন্টটি 44,999 টাকা দামে পেশ করা হয়েছিল। 5,000 টাকা প্রাইস কাটের পর ফোনটির এই মডেল বর্তমানে মাত্র 39,999 টাকার বিনিময়ে কেনা যাবে। realme GT 6 ফোনটি ইতিমধ্যে নতুন দামে সেল করা হচ্ছে এবং ফোনটি বাজারে Fluid Sliver এবং Razor Green কালার অপশনে সেল করা হয়।

realme GT 6 ফোনের স্পেসিফিকেশন

  • 6.78″ 120Hz AMOLED Display
  • Qualcomm Snapdragon 8s Gen 3 SoC
  • 16GB RAM + 512GB Storage
  • 50MP + 50MP + 50MP Rear Camera
  • 32MP Front Camera
  • 120W Fast Charging
  • 5,500mAh Battery

ডিসপ্লে

realme GT 6 ফোনে 2780 × 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির FHD+ 8T LTPO ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পেলিং রেট, 2160Hz PWM ডিমিং, HDR10+, Dolby Vision এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 যোগ করা হয়েছে।

প্রসেসর

প্রসেসিঙের জন্য realme GT 6 ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 3.0GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8s Gen 3 অক্টাকোর প্রসেসর রয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 15,01,830 AnTuTu Score পেয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 735 GPU দেওয়া হয়েছে। এই ফোনটি realme UI 5.0 কাস্টম স্কিনে কাজ করে।

রেয়ার ক্যামেরা

realme GT 6 ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এফ/1.69 অ্যাপার্চারযুক্ত ও OIS সাপোর্টেড 50MP Sony LYT-808 প্রাইমারি সেন্সর, এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন ও 46.91mm ফোকাল লেন্থ সহ 50MP Samsung JN5 টেলিফটো লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX355 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।

ফ্রন্ট ক্যামেরা

সেলফি ও ভিডিও কলের জন্য realme GT 6 ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। 1/2.74” মাপের এই সেন্সর এফ/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন।

ব্যাটারি

realme GT 6 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। 1600 বার চার্জ করার পরেও এই ব্যাটারির হেল্থ 80% এর চেয়ে বেশি থাকবে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 120W SUPERVOOC ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here