আপকামিং Samsung Galaxy S26 সিরিজে থাকতে পারে Exynos চিপসেট, লিক হল ডিটেইলস

গত মাসের শেষের দিকে Galaxy Unpacked ইভেন্টের মঞ্চ থেকে Samsung Galaxy S25 সিরিজ লঞ্চ করা হয়েছিল এবং অফিসিয়ালি এই সিরিজের সেল শুরু হয়ে গেছে। এই সিরিজে Galaxy S25, Galaxy S25 Plus এবং Galaxy S25 Ultra স্মার্টফোন রয়েছে। সমস্ত মডেলে Snapdragon 8 Elite SoC চিপসেট দেওয়া হয়েছে, যা আগের Galaxy S24 এবং Galaxy S24 Plus মডেলের Exynos 2400 SoC চিপসেটের তুলনায় বড় পরিবর্তন। অন্যদিকে এবার একটি নতুন রিপোর্টের মাধ্যমে জানা গেছে আগামী বছর Samsung তাদের ফ্ল্যাগশিপ S-সিরিজে আবারও Exynos চিপসেট ব্যাবহার করতে পারে।

গ্যালাক্সি এস26 সিরিজে এক্সিনস 2600 চিপসেট থাকার সম্ভাবনা

  • কোরিয়ান মিডিয়া আউটলেট The Bell এর রিপোর্ট অনুযায়ী Samsung তাদের নতুন SF2 (2nm) টেস্ট প্রডাকশনে অতিরিক্ত 30 শতাংশ ইল্ড রেট পেয়েছে। ইল্ড রেট অর্থাৎ চিপসেটের শতাংশকে বোঝায়, ফলে এটি সম্পূর্ণভাবে কার্যকর এবং সঠিক কাজ করতে সক্ষম।
  • কোম্পানির পক্ষ থেকে Exynos 2600 প্রসেসরের প্রচুর পরিমাণে তৈরির পক্রিয়াকে স্থিতিশীল করার জন্য কাজ করা হচ্ছে। যদি পরিকল্পনা অনুযায়ী ইল্ড রেট স্থিতিশীল হয়, তাহলে এই বছর চতুর্থ কোয়ার্টারের মধ্যে তৈরির কাজ শুরু করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • গ্যালাক্সি S26 সিরিজের জন্য Exynos 2600 অ্যাপ্লিকেশন প্রসেসর (AP) পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

  • রিপোর্ট অনুযায়ী Samsung Electronics System LSI Division এবং Foundry Division একত্রে প্রচুর পরিমাণে Exynos 2600 প্রসেসর তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম জগার করছে।
  • এটি একটি মজার ব্যাপার, কারণ 2024 সালের মধ্যে পাওয়া রিপোর্ট অনুযায়ী সেইসময় Exynos 2500 ইল্ড রেট শুধুমাত্র 20 শতাংশ ছিল। প্রচুর পরিমাণে তৈরির জন্য কমপক্ষে 60 শতাংশ বা এর চেয়েও বেশি ইল্ড রেট প্রয়োজন হবে।
  • রিপোর্ট থেকে আরও জানা গেছে মূলত Exynos 2500 SoC এর লো ইল্ড রেটের জন্যই Samsung তাদের Ultra মডেল ছাড়াও Galaxy S25 সিরিজের সমস্ত মডেলে Snapdragon প্রসেসর ব্যাবহার করেছে।
  • প্রসঙ্গত 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Exynos 2600 চিপের ক্লক স্পীড বেশি ভালো এবং এটি দৈনন্দিন কাজ সহজেই সামলাতে সক্ষম। তাই Galaxy S26 সিরিজের জন্য Samsung তাদের নিজস্ব Exynos প্রসেসর ব্যাবহার করবে বলেই মনে করা হচ্ছে।

সম্ভবত: গ্যালাক্সি এস25 সিরিজের মতো আগামী বছর শুরুর দিকে গ্যালাক্সি এস26 সিরিজও লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আপকামিং স্যামসাঙ গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনে আন্ডার ডিসপ্লে সেন্সর এবং ডিসপ্লে আপগ্রেড করা হবে বলে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনে 200MP 1/1.4-ইঞ্চির পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here