7,000mAh ব্যাটারি, Snapdragon 8 Elite 2 প্রসেসর সহ লঞ্চ হতে পারে iQOO 15 Pro, লিক হল ডিটেইলস

এই বছরের শেষের দিকে iQOO চীনে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ল্মচের প্রস্ততি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী 2025 সালের শেষ কোয়ার্টারে আপকামিং Snapdragon 8 Elite 2 প্রসেসর সহ নতুন ফোন লঞ্চ করতে পারে। এবার কোম্পানির পক্ষ থেকে নাম্বার সিরিজে 14 স্কিপ করে সরাসরি 15 সিরিজ পেশ করতে পারে। এই সিরিজে ভ্যানিলা ও প্রো স্মার্টফোন লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। লঞ্চের আগে সম্ভাব্য iQOO 15 Pro ফোনের স্পেসিফিকেশন লিক হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।

কেন iQOO 14 সিরিজের পরিবর্তে iQOO 15 সিরিজ আসতে চলেছে?

  • লিক অনুযায়ী iQOO তাদের আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ “iQOO 14” ণয়, বরং সরাসরি “iQOO 15” নামে পেশ করা হতে পারে। কারণ চীনে 4 সংখ্যাটিকে অশুভ বলে মনে করা হয়।
  • iQOO তাদের নাম্বার সিরিজে আগাগোড়া ভ্যানিলা এবং প্রো মডেল স্মার্টফোন পেশ করে এসেছে। তবে গত বছর প্রো মডেল ছাড়াই iQOO 13 সিরিজ লঞ্চ করা হয়েছিল। এবার আবার ইউজাররা স্ট্যান্ডার্ড এবং প্রো স্মার্টফোন পেতে পারেন।
  • টিপস্টার Smart Pikachu এর শেয়ার কতরা সাম্প্রতিক লিক এই সম্ভাবনাটিকে আরও জোরালো করে তুলেছে। টিপস্টার আপকামিং ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছে। তিনি সম্ভবত iQOO 15 Pro ফোনটি সম্পর্কেই জানিয়েছেন।

iQOO 15 Pro ফোনের স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: টিপস্টারের বক্তব্য অনুযায়ী iQOO 15 Pro ফোনে ফ্ল্যাট OLED প্যানেল দেওয়া হতে পারে। এই স্ক্রিন 2K রেজোলিউশন সাপোর্ট করতে পারে এবং চোখের সুরক্ষার জন্য এতে উপযোগী ফিচার যোগ করা হতে পারে।
  • প্রসেসর: এই লিকে প্রসেসর সম্পর্কে সঠিকভাবে কিছু বলা হয়নি, তবে iQOO 15 Pro ফোনে Snapdragon 8 Elite 2 প্রসেসর থাকতে পারে। আই বছর অক্টোবর মাস্যা এই চিপসেট লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • ক্যামেরা: সুন্দর ক্যামেরা এক্সপেরিয়েন্সের জন্য এই ফোনে পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: আপকামিং iQOO 15 Pro ফোনে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের জন্য 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। জানিয়ে রাখি এর আগের মডেলে 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছিল।
  • অন্যান্য: আপকামিং iQOO 15 Pro ফোনে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে বলে জানা গেছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here