OPPO তাদের তথাকথিত F29 সিরিজের ফোনে কাজ করছে। এটি গত বছর লঞ্চ করা F27 সিরিজের সাক্সেসার হিসাবে পেশ করা হবে। F29 সিরিজে স্ট্যান্ডার্ড, প্রো এবং প্রো+ মডেল লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির F27 সিরিজে প্রো মডেল স্কিপ করা হলেও, আপকামিং সিরিজে আবার ফিরিয়ে আনা হবে। এছাড়াও এটি Bluetooth SIG এবং BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এবার এক টিপস্টার এই আপকামিং ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছেন।
OPPO F29 Pro 5G ফোনের স্পেসিফিকেশন (লিক)
- টিপস্টার সুধাংশু আম্ভোরে জানিয়েছেন OPPO F29 Pro 5G ফোনে 6.7-ইঞ্চির কার্ভ কর্নার সহ AMOLED ডিসপ্লে দেওয়া হবে।
- এই স্ক্রিন FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন্টিগ্রেটেড থাকবে।
- এই ডিসপ্লে স্পেসিফিকেশন অনেকটা গত বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা OPPO F25 Pro ফোনটির মতোই।
- F29 Pro 5G ফোনে MediaTek Dimensity 7300 প্রসেসর যোগ করা হবে। এতে LPDDR4X RAM এবং UFS 3.1 স্টোরেজ দেওয়া হবে, তবে সঠিক কনফিগারেশন এখনও জানা যায়নি।
- এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি পাওয়া যাবে। মনে করিয়ে দিই আগের মডেলে 45W ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।
- আপকামিং ফোনটি Android 15 সহ ColorOS 15 এ কাজ করবে।
- OPPO F29 Pro 5G ফোনে OIS-ফিচার সহ 50MP প্রাইমারি এবং 2MP সেকেন্ডারি সেন্সর যোগ করা হবে।
OPPO F29 Pro 5G ফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত এটুকুই জানা গেছে। এই আপকামিং সিরিজে আর কোন কোন ফোন পেশ করা হবে, তা জানার জন্য অপেক্ষা করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই ভারতে F29 সিরিজ পেশ করা হতে পারে। মনে করিয়ে দিই F25 Pro ফোনটি 23,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছিল। একইভাবে F27 এবং F27 Pro+ 5G ফোনের প্রাথমিক দাম যথাক্রমে ₹22,999 এবং ₹27,999 রাখা হয়েছিল।









