প্রকাশ্যে এল Vivo V50e স্মার্টফোনের ডিজাইন, আগামী মাসে ভারতে হতে পারে লঞ্চ

এপ্রিল মাসে ভারতে Vivo V50e ফোনটি লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। BIS সার্টিফিকেশন সাইটে এই ফোনটি লিস্টেড হয়েছে, ফলে শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে বলে জানা গেছে। আগেই এই ফোনের স্পেসিফিকেশন অনলাইনে লিক হয়ে গেছে। আমরা অফিসিয়াল ঘোষণার আগেই Vivo V50e ফোনের রেন্ডার পেয়েছি। এর মাধ্যমে ফোনের ডিজাইন দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo V50e ফোনের ডিজাইন ডিটেইলস।

Vivo V50e এর ডিজাইন রেন্ডার

ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে শেয়ার করা তথ্য অনুযায়ী Vivo V50e ফোনের ডিজাইন অনেকটা Vivo S20 ফোনের মতো দেখাচ্ছে। এটি গত বছর নভেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, এতে মার্বেল ফিনিশ দেওয়া হয়েছে। এছাড়া ক্যামেরা সেন্সেরের নীচে একটি রিং লাইট রয়েছে। এই ফোনের ডিজাইন এবং কালার অপশনের ক্ষেত্রে Vivo S20 ফোনের থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হবে বলে মনে করা হচ্ছে।

Vivo V50e সম্পর্কে জানা গেছে…

সম্প্রতি SmartPrix রিপোর্টের মাধ্যমে আপকামিং Vivo V50e ফোনের সমস্ত স্পেসিফিকেশন জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকাশ্যে আসা Vivo V50e ফোনের ডিটেইলস সম্পর্কে।

  • ডিসপ্লে: Vivo V50e ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.77 ইঞ্চির 1.5K কোয়াড কার্ভ AMOLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে।
  • প্রসেসর: এই ফোনটিতে MediaTek Dimensity 7300 SoC থাকতে পারে।
  • ক্যামেরা: Vivo V50e ফোনটিতে 50MP Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। একইভাবে সেলফির জন্য ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: ফোনটিতে 5,600mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। এটি Vivo V40e ফোনের 5,500mAh ব্যাটারি এবং 80W চার্জিং ফিচারের থেকে কিছুটা আপগ্রেডেড।
  • সফটওয়্যার: এই ফোনটি Funtouch OS 15 সহ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
  • কালার: প্রসঙ্গত Vivo V50e ফোনটি সাফায়ার ব্লু এবং পার্ল হোয়াইট কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
  • অন্যান্য: জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনটিতে IP68/69 রেটিং এবং সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

রিপোর্টের বক্তব্য অনুযায়ী Vivo V50e ফোনটি ভারতে দাম 25,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে রাখা হতে পারে। আগের ভিভো ভি40ই মডেলটি ভারতে 28,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।

 

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here