লিক হল iPhone 17 Air স্মার্টফোনের ইমেজ, পাওয়া যাবে অত্যন্ত পাতলা ডিজাইন

ক্রমাগত iPhone 17 সিরিজের লিক এবং গুজব শোনা যাচ্ছে, এবার নতুন লিকের মাধ্যমে আইফোন 17 এয়ার এবং iPhone 17 Pro ফোনের মধ্যে সাইজের পার্থক্য দেখা গেছে। প্রকাশ্যে আসা লিকের মাধ্যমে আপকামিং 17 Air ফোনটি অত্যন্ত পাতলা ডিজাইনে দেখা গেছে। তাই এই তথ্য সঠিক প্রমাণ হলে, iPhone 17 Air ফোনটি এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা iPhone মডেল হতে পারে।

iPhone 17 Air ও iPhone 17 Pro ফোনের থিকনেস ডিটেইলস (লিক)

  • টিপস্টার Majin Bu এক্স প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকাশ্যে আসা ছবিটি শেয়ার করেছে। এটি iPhone 17 Pro এবং iPhone 17 Air ফোনের 3D-প্রিন্টেড মডেল বলে মনে করা হচ্ছে।
  • এই মডেলগুলি এমনভাবে রাখা হয়েছে, ফলে দুটি মডেলের থিকনেস পরিষ্কার বোঝা যাচ্ছে।
  • আগের থেকেই iPhone 17 Air ফোনটি একটি পাতলা স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে এবং এই ফোনের থিকনেস প্রায় iPhone 17 Pro ফোনের অর্ধেক হবে।
  • ছবিতে দুটি ফোন পাশাপাশি রাখার জন্য এই পার্থক্য পরিষ্কার দেখা যাচ্ছে।
  • প্রকাশ্যে আসা লিক অনুযায়ী iPhone 17 Air ফোনটির থিকনেস 5.5mm হবে, ফলে এটি এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা iPhone হবে। আপকামিং ফোনটি iPhone 6 (6.9mm) ফোনের থেকেও পাতলা হবে।

এছাড়াও iPhone 17 Air ফোনটিতে নতুন ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে। লিক রেন্ডারের মাধ্যমে ফোনটিতে একটি বড় পিল-শেপের ক্যামেরা মডিউল দেখা গেছে, এটি Google Pixel 9 ফোনের মতো দেখাচ্ছে। তবে ফাইনাল ডিজাইন দেখতে কেমন হবে, তা জানার জন্য এখনও অপেক্ষা করতে হবে।

iPhone 17 Air সম্পর্কে জানা গেছে,,,

  • iPhone 17 Air ফোনটি 163mm লম্বা এবং 77.6mm চওড়া হতে পারে।
  • ফোনটিতে Dynamic Island নচ সহ 6.9 ইঞ্চির LTPO Super Retina ডিসপ্লে থাকবে। এই ফোনের ডিসপ্লে iPhone 17 Pro Max ফোনের মতো হবে বলে জানা গেছে।
  • iPhone 17 Air ফোনটিতে অ্যাকশন বাটন থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটির বাঁদিকে ভলিউম রকার কিজ এবং ডানদিকে পাওয়ার বাটন দেওয়া হবে।

এই বছর সেপ্টেম্বর মাসের দিকে iPhone 17 Air ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই iPhone 17 সিরিজের চতুর্থ মডেল বা iPhone 17 Plus ফোনের পরিবর্তে পেশ করা হতে পারে। এই বছর ভারতেও Apple এর ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here