Realme ভারতে তাদের আপকামিং ফ্ল্যাগশিপ Realme GT 7 সিরিজ টিজ শুরু করেছে। নতুন BIS সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে জানা গেছে এই সিরিজের অধীনে Realme GT 7T ফোনটি রয়েছে। আপকামিং সিরিজ গত বছরের বছরের Realme GT 6T সিরিজের সাক্সেসার হিসেবে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক BIS সার্টিফিকেশন লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Realme GT 7, GT 7T এর BIS সার্টিফিকেশন লিস্টিং
- টেক পাবলিকেশন XpertPick BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে Realme GT 7T (মডেল নাম্বার RMX5085) এবং Realme GT 7 (মডেল নাম্বার RMX5061) সহ স্পট করেছে।
- লিস্টিঙের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে শীঘ্রই ফোনটি ভারতে লঞ্চ করা হবে। তবে লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।
- জানিয়ে রাখি 2024 সালের মে মাসে ভারতে Realme GT 6T ফোনটি লঞ্চ করা হয়েছিল। তাই শীঘ্রই লঞ্চ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যে Realme তাদের নতুন টিজারের মাধ্যমে GT 7 সিরিজটি “2025 সালের ‘ফ্ল্যাগশিপ কিলার’ হবে বলে জানিয়েছে। এই সিরিজটি Realme ওয়েবসাইটে এবং Amazon মাইক্রোসাইটে “Coming Soon” ট্যাগলাইন সহ লিস্টেড রয়েছে।
Realme GT 7 series সম্পর্কে জানা গেছে…
- Amazon পেজ অনুযায়ী Realme GT 7 ইন্ডাস্ট্রির প্রথম স্মার্টফোন হবে যার মাধ্যমে 6 ঘন্টা স্টেবল 120FPS গেমিং পারফরমেন্স পাওয়া যাবে। এটি PUBG প্রস্তুতকারী Krafton সহ টেস্ট করা হয়েছে।
- Geekbench লিস্টিং অনুযায়ী Realme GT 7T (RMX5085) ফোনটিতে MediaTek Dimensity 8400 SoC দেওয়া হবে। এই প্রসেসর 1 কোর 3.25GHz, 3 কোর 3GHz এবং 4 কোর 2.10GHz ক্লক স্পীডে কাজ করবে। ফোনটিতে 8GB RAM এবং Android 15 সফটওয়্যার পাওয়া যাবে। ফোনটি Geekbench সাইটে সিঙ্গেল কোর টেস্টে 1,132 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 5,668 স্কোর পেয়েছে। এটি Snapdragon 7+ Gen 3 প্রসেসর সহ GT 6T ফোনের থেকে বেশি।
- অন্যদিকে চীনের Realme GT 7 ফোনে Dimensity 9400+ SoC, Android 15 এবং Realme UI 6.0 ও 12GB RAM দেওয়া হয়েছে। ভারতে এই একই ভেরিয়েন্ট লঞ্চ করা হবে কি না তা জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।
Realme Buds Air 7 Pro এর তথ্য
ফোন ছাড়াও XpertPick এর বক্তব্য অনুযায়ী Realme Buds Air 7 Pro UAE এর TDRA সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। এর মডেল নাম্বার RMA2407 এবং প্রথমে এটি চীনে লঞ্চ করা হবে। এই ইয়ারবাড আপকামিং GT 7 সিরিজের সঙ্গে লঞ্চ করা হবে কি না এই বিষয়ে জানার জন্য অপেক্ষা করতে হবে।









