10000mAh ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে realme! জেনে নিন ডিটেইলস

বর্তমানে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের চল শুরু হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বেশি 6,000mAh এবং 7,000mAh Battery সহ স্মার্টফোন বাজারে লঞ্চ হচ্ছে। তবে যদি ইউজারদের বলা হয়, এবার ভারতে 10,000mAh Battery সহ স্মার্টফোন লঞ্চ হতে চলেছে, তবে কেমন হয়? টেক ব্র্যান্ড realme এমনই কিছু করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে realme GT7 Series এ 10,000এমএএইচ ব্যাটারি ব্যাবহার করা হবে।

10,000mAh Battery এর স্মার্টফোন

আজ কোম্পানি তাদের 10,000mAh ব্যাটারি সম্পর্কে জানিয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে GT7 সিরিজের অধীনে এটি একটি কনসেপ্ট স্মার্টফোন হতে চলেছে। এই একটি ট্রান্সপ্যারেন্ট ডিজাইন সহ স্মার্টফোন হবে এবং এর ব্যাক প্যানেলে উপস্থিত ব্যাটারি দেখা যাবে। রিয়েলমির ফোনটিতে silicon anode battery ব্যাবহার করা হয়েছে।

সাধারণত এত বড় ব্যাটারি থাকার জন্য খুব স্বাভাবিকভাবেই ফোনের ওজন বেড়ে যাবে। তবে কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি আল্ট্রা স্লিম ডিজাইনে তৈরি করা হবে। এই জিটি7 সিরিজের ওজন প্রায় 200 গ্রাম এবং থিকনেস 8.5mm হবে। জানিয়ে রাখি কোম্পানি এখনও শুধুমাত্র এটি কনসেপ্ট ফোন হিসেবে লঞ্চ করবে, তবে পরবর্তী সময়ে ভারতে সেল করা হবে।

realme GT7 এর ইন্ডিয়া লঞ্চ ডিটেইলস

মে মাসে ভারতে realme GT7 ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত সিরিজের লঞ্চ ডেট জানানো হয়নি, তবে আগামী কয়েক দিনের মধ্যেই realme GT7 ফোনটি ভারতে লঞ্চ করা হবে। অন্যদিকে শপিং সাইট আমাজনে realme GT7 সিরিজের প্রোডাক্ট পেজ লাইভ হয়ে গেছে। অর্থাৎ এই প্ল্যাটফর্মের মাধ্যমেই realme GT7 5G ফোনের সেল করা হবে।

জানিয়ে রাখি ফোনের জন্য realme এবং Krafton হাতমিলিয়েছে। Krafton ফোনের টেস্টে করে জানিয়েছে realme GT7 ফোনে 6 ঘন্টা স্টেবল 120 এফপিএস গেমিং পারফরমেন্স পাওয়া যাবে, এটি মোবাইল গেমিঙের ক্ষেত্রে নতুন বেঞ্চ মার্ক সেট করতে চলেছে। অর্থাৎ শক্তিশালী প্রসেসর এবং অ্যাডভান্স গেমিং টেকনোলজি সহ realme GT7 একটি গেমিং ফোন হবে।

Realme GT 7 এর স্পেসিফিকেশন (চীন)

  • MediaTek Dimensity 9400+
  • 7,000mAh Battery
  • 100W Fast Charge
  • 50MP Dual Rear Camera
  • 16MP Selfie Camera
  • 6.78″ 144Hz 1.5K OLED Display

প্রসেসর

প্রসেসিঙের জন্য Realme GT 7 ফোনটিতে 3nm আর্কিটেকচারের তৈরি লেটেস্ট 3.73GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9400+ অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিতে Immortalis-G925 GPU এবং Realme এর GT পারফরমেন্স ইঞ্জিন 2.0 রয়েছে। গেমিঙের জন্য ফোনটিতে 7700mm² VC কুলিং প্লেট সহ গ্রেফিন আইস সেন্সিং ডবল লেয়ার কুলিং টেকনোলজি যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7200mAh বড় Titan ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 19 মিনিটে 50% পর্যন্ত চার্জ হতে সক্ষম।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য এই ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। ফোনটিতে দারুণ সেলফি এবং ভিডিও কলের জন্য 16MP Sony IMX480 সেন্সর যোগ করা হয়েছে। রেয়ার ক্যামেরার সাহায্যে 4K 60fps ভিডিও রেকর্ডিং করা যাবে।

ডিসপ্লে

Realme GT 7 ফোনটিতে 2800×1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। BOE Q10 লিউমিনাস ম্যাটেরিয়াল ডিসপ্লেতে 6500 নিটস লোকাল পিক ব্রাইটনেস এবং 1800 নিটস গ্লোবাল ব্রাইটনেস দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি ইন্ডাস্ট্রির প্রথম 4608Hz আল্ট্রা হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং স্ক্রিন। ফোনটির ফ্রেমিং অত্যন্ত পাতলা মাত্র 1.3mm আল্ট্রা ন্যারো বেজাল রয়েছে।

চীনের Realme GT 7 ফোনটির মতো ভারতীয় মডেলেও একই ফিচার ও স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here