ভারতে লঞ্চ হল Motorola Razr 60 ফ্লিপ স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

Motorola তাদের নতুন ফোল্ডেবল Motorola Razr 60 স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে। এই ফ্লিপ ফোনটি শক্তিশালী প্রসেসরের পাশাপাশি প্রিমিয়াম ডিজাইন সহ পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে ইনোভেটিভ বিল্ড কোয়ালিটি, দুর্দান্ত ডুয়েল ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর এবং লেটেস্ট Android 15 অপারেটিং সিস্টেমের মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Razr 60 ফোনের ডিটেইলস সম্পর্কে।

Motorola Razr 60 এর দাম এবং সেল

  • Motorola Razr 60 ফোনটি সিঙ্গেল 8GB RAM +256GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে পেশ করা হয়েছে।
  • এই ফোনটির দাম 49,999 টাকা রাখা হয়েছে। ফোনটি PANTONE Gibraltar Sea, Lightest Sky এবং Spring Bud মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
  • 4 জুন দুপুর 12:00 টা শপিং সাইট ফ্লিপকার্ট, কোম্পানির ওয়েবসাইট এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটির সেল শুরু হবে।

Motorola Razr 60 এর স্পেসিফিকেশন

দুটি ডিসপ্লে

Motorola Razr 60 ফোনটিতে 1080×2640 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সাপোর্টেড 6.96 ইঞ্চির FlexView FHD+ pOLED LTPO ইন্টারনাল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120% DCI-P3 কালার গামুট এবং 3000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, ফলে তীব্র রোঁদেও দারুণ ভিউইং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ফোনটিতে pOLED প্যানেল দিয়ে তৈরি 1056×1066 পিক্সেল রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট সহ 3.63 ইঞ্চির QuickView কভার ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ফোনটিতে Corning Gorilla Glass Victus প্রোটেকশন দেওয়া হয়েছে।

পারফরমেন্স

Motorola Razr 60 ফোনটিতে 4nm ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7400X প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসরে 2x Cortex-A78 কোর (2.6GHz) এবং 6x Cortex-A55 কোর (2GHz) রয়েছে, এর ফলে মাল্টিটাস্কিং এবং পাওয়ার এফিসিয়েন্সি উপভোগ করা যায়। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G615 MC2 GPU যোগ করা হয়েছে। ফোনটিতে 8GB LPDDR4X RAM এবং 256GB UFS 2.2 স্টোরেজ সাপোর্ট করে। ফোনটি Android 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 3 বছরের মেজার OS আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।

ক্যামেরা

Motorola Razr 60 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা এবং 13MP আল্ট্রা ওয়াইড + ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা 4K @30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য f/2.4 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

Motorola Razr 60 ফোনটিতে 30W TurboPower ওয়ার্ড চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য ফিচার

ফোনটির ফোল্ডেবল অবস্থায় থিকনেস 15.85mm এবং আনফোল্ড অবস্থায় থিকনেস 7.25mm এবং এর ওজন 188 গ্রাম রয়েছে। ভারতের প্রথম Motorola ফোনটিতে পার্ল অ্যাসিটেট এবং ফ্যাব্রিক ফিনিশ ব্যাক দেওয়া হয়েছে, ফলে ফোনটিতে অত্যন্ত প্রিমিয়াম লুক পাওয়া যাবে। ফোনটিতে ব্যাবহার করা টাইটেনিয়াম রিইনফোর্সড হিঞ্জকে 5 লক্ষ বার ফ্লিপ করার জন্য টেস্ট করা হয়েছে, এর ফলে মজবুতি সম্পর্কে স্পষ্ট বোঝা যায়। এছাড়া ফোনটিতে Dolby Atmos স্টেরিও স্পিকার, USB Type-C অডিও, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, শক্তিশালী ভাইব্রেশন মোটর, Wi-Fi 6E, Bluetooth 5.3, 5G সাপোর্ট এবং IP48 রেটিং এর মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।

Motorola Razr 60 ফোনের অপশন

Motorola Razr 60 ফোনটির অন্যান্য অপশন হিসেবে Samsung Galaxy Z Flip 5, OPPO Find N3 Flip এবং Tecno Phantom V Flip 2 ফোনটিগুলিও ভালো অপশন হবে। এই ফোনগুলিতেও 8GB থেকে 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ দুটি ডিসপ্লে এবং বিভিন্ন দুর্দান্ত স্পেসিফিকেশন রয়েছে। এই ফোনগুলি 50 হাজার টাকা থেকে 60 হাজার টাকার মধ্যে সেল করা হয়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here