3000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে realme GT 7, আজ থেকে শুরু এই দারুণ 5G ফোনের সেল

গত 27 মে realme তাদের GT7 সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে realme GT 7 এবং realme GT 7T নামের দুটি ফোন পেশ করা হয়েছে। আজ থেকে এই ফোনগুলির সেল শুরু হয়েছে। সবচেয়ে বড় কথা প্রাথমিক সেল উপলক্ষে উভয় ফোনে 3,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর সঙ্গেই অন্যান্য অফারও থাকছে। ফলে এই ফোনদুটি সস্তায় কেনা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি ফোনের দাম, অফার, সেল এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

realme GT 7 সিরিজের অফার, দাম এবং সেল

  • Realme GT 7 ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 8GB + 256GB মডেল 39,999 টাকা, 12GB + 256GB ভেরিয়েন্ট 42,999 টাকা এবং 12GB + 512GB ভেরিয়েন্ট 46,999 টাকা দামে পেশ করা হয়েছে।
  • ব্যাঙ্ক অফার হিসাবে এই ফোনের সবকটি ভেরিয়েন্টে যে কোনো ব্যাঙ্কের ক্রেডিট/ডেবিট কার্ডে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ফোনটির প্রাথমিক দাম পড়বে 36,999 টাকা।
  • একইভাবে realme GT 7T ফোনের 8GB + 256GB মডেল 34,999 টাকা, 12GB+256GB ভেরিয়েন্ট 37,999 টাকা এবং 12GB+512GB মডেল 41,999 টাকা দামে পেশ করা হয়েছে।
  • এই ফোনেও ব্যাঙ্ক অফারে ক্রেডিট/ডেবিট কার্ড ব্যাবহার করলে সবকটি ভেরিয়েন্টে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। ফলে ফোনটির প্রাথমিক দাম পড়বে 31,999 টাকা।
  • এছাড়াও উভয় ফোনে এক্সচেঞ্জ বোনাস এবং নো কস্ট EMI অপশন রয়েছে। এর সঙ্গে আমাজন পে ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে 5% ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • আজ থেকে Amazon, কোম্পানির ওয়েবসাইট এবং অন্যান্য রিটেইলস স্টোরের মাধ্যমে ফোনটির সেল শুরু হয়ে গেছে।

Realme GT 7 ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Realme GT 7 ফোনে 2,780 X 1,264 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পেলিং রেট, 100 শতাংশ DCI-P3 কালার গামুট, 1.07 বিলিয়ন কালার, HDR10+ এবং ডলবি ভিশন সাপোর্টেড 6.78-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • প্রসেসর: Realme GT 7 ফোনে MediaTek Dimensity 9400e প্রসেসর যোগ করা হয়েছে।
  • স্টোরেজ:Realme GT 7 ফোনে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: Realme GT 7 ফোনটিতে 50MP Sony IMX906 প্রাইমারি, 50MP টেলিফটো ও 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 32MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারির একটি বড় বিশেষত্ব হল, চার্জার কানেক্ট থাকলে চার্জারের বদলে সরাসরি বিদ্যুৎ থেকে পাওয়ার নেয়, ফলে ফোনও গরম হয় না।
  • কানেক্টিভিটি: Realme GT 7 ফোনে 5G, 4G LTE, Wi-Fi 7, ডিগ্রী NFC, ব্লুটুথ 5.4, GPS এবং USB টাইপ-C পোর্ট রয়েছে।
  • অন্যান্য ফিচার: এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস 7i প্রোটেকশন, IP69 রেটিং, সিগন্যালক্যাচার চিপ, রেইন ওয়াটার টাচ এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
  • OS: এই ফোনটি Android 15-বেসড Realme UI 6 OS এ কাজ করে। এতে AI প্ল্যানার, AI স্ক্রিন রিকগনিশন, AI ট্রেবল স্ন্যাপ ক্যামেরা, AI ট্রান্সলেটর এবং এই ধরনের আরও AI ফিচার যোগ করা হয়েছে।

Realme GT 7T ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Realme GT 7T ফোনে 120Hz রিফ্রেশ রেট, HDR10+, 2,800 X 1,280 পিক্সেল রেজোলিউশন, 360Hz টাচ স্যাম্পেলিং রেট, 100 শতাংশ DCI-P3 কালার গামুট সহ 6.80-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য Realme GT 7T ফোনে MediaTek Dimensity 8400 Max চিপসেট এবং গ্রাফিক্সের জন্য Mali-G720 MC7 GPU দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: Realme GT 7T ফোনটিতে 12GB পর্যন্ত RAM 512GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: Realme GT 7T ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony IMX896 প্রাইমারি ও 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT 7T ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
  • কানেক্টিভিটি: Realme GT 7T ফোনে 5G, 4G LTE, ওয়াইফাই 6, 360-ডিগ্রী NFC, ব্লুটুথ 6.0 লো এনার্জি, GPS এবং USB টাইপ-C পোর্ট রয়েছে।
  • OS: এই ফোনটি Android 15-বেসড Realme UI 6.0 কাস্টম স্কিনে কাজ করে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here