আজ থেকে শুরু 8GB RAM, 32MP সেলফি ক্যামেরা, 6.9 ইঞ্চির স্ক্রিন সহ Motorola ফ্লিপ স্মার্টফোনের সেল

ভারতীয় বাজারে Motorola তাদের Motorola Razr 60 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Razr 60 এবং Razr 60 আল্ট্রা স্মার্টফোন রয়েছে। আজ থেকে এই সিরিজের ভ্যানিলা Motorola Razr 60 স্মার্টফোনের সেল শুরু হয়েছে। এই শক্তিশালী ফ্লিপ ফোনটিতে MediaTek Dimensity 7400X চিপসেট, 8GB RAM, 256GB স্টোরেজ, 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, 4,500 এমএএইচ ব্যাটারির মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Razr 60 ফোনের সেলিং প্ল্যাটফর্ম, স্পেসিফিকেশন, অফার এবং দামের ডিটেইলস সম্পর্কে।

Motorola Razr 60 ফোনের দাম, অফার এবং সেল ডিটেইলস

  • আজ থেকে Motorola Razr 60 ফোনটির সেল শুরু হয়েছে। ফোনের সিঙ্গেল 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 49,999 টাকা দামে সেল করা হচ্ছে।
  • যারা ফোনটি কেনার জন্য আগ্রহী, তাঁরা শপিং সাইট ফ্লিপকার্ট, মোটোরোলা ওয়েবসাইট, রিলায়েন্স ডিজিটাল এবং অন্যান্য রিটেইলস স্টোরের মাধ্যমে ফোনটি কিনতে পারবেন।
  • রিটেইল স্টোর এবং অনলাইন স্টোরের মাধ্যমে ব্যাঙ্ক অফার এবং নো-কষ্ট EMI অপশন সহ ফোনটি কেনা যাবে।
  • এর পাশাপাশি PANTONE Gibraltar Sea, PANTONE Lightest Sky এবং PANTONE Spring Bud এর মতো তিনটি কালার অপশনে ফোনটি সেল করা হচ্ছে।

Motorola Razr 60 ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Motorola Razr 60 ফোনটিতে 120Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট এবং 3000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্টেড 6.96 ইঞ্চির FlexView FHD+ pOLED LTPO ইন্টারনাল ডিসপ্লে দেওয়া হয়েছে। অন্যদিকে ফোনটিতে LTPS AMOLED প্যানেল দিয়ে তৈরি 90Hz রিফ্রেশ রেট এবং 1,700 নিটস পিক ব্রাইটনেস সহ 3.63 ইঞ্চির QuickView কভার ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ফোনটিতে Corning Gorilla Glass Victus প্রোটেকশন দেওয়া হয়েছে।
  • প্রসেসর: Motorola Razr 60 ফোনটিতে 4nm ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7400X প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G615 MC2 GPU যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: Motorola Razr 60 ফোনটিতে 8GB LPDDR4X RAM এবং 256GB UFS 2.2 স্টোরেজ সাপোর্ট করে।
  • ক্যামেরা: Motorola Razr 60 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা এবং 13MP আল্ট্রা ওয়াইড + ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা 4K @30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য f/2.4 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটিতে ক্যামকোডার-স্টাইল ভিডিও রেকর্ডিং, ক্যামেরা কার্টুন মোড, নাইট ভিশন, এবং Google এর ম্যাজিক ইরেজার, ম্যাজিক এডিটর ও ফটো আনব্লারের মতো ফিচার সাপোর্ট করে।
  • ব্যাটারি: Motorola Razr 60 ফোনটিতে 30W TurboPower ওয়ার্ড চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • সফটওয়্যার: ফোনটি Android 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। ফোনটিতে প্রায় স্টক Android UI রয়েছে। এর সঙ্গেই এই ফোনে Moto AI রয়েছে, এটি স্ক্রিনের কন্টেন্ট বুঝতে সাহায্য করে ও রিয়েল টাইম উপদেশ দেয়। এছাড়াও Catch-Me Up ফিচার নোটিফিকেশন সংক্ষেপে বুঝিয়ে দেয়।
  • অন্যান্য ফিচার: Motorola Razr 60 ফোনটিতে ফোনটিতে Dolby Atmos স্টেরিও স্পিকার, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং IP48 রেটিং এর মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here