BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Vivo T4 Lite 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

গত মাসে Google Play Console ডেটাবেসে Vivo এর তিনটি নতুন স্মার্টফোন লিস্টেড হয়েছিল। এতে Vivo T4 Lite, Y29t 5G এবং Y19sGT 5G স্মার্টফোন রয়েছে। এবার BIS সার্টিফিকেশন সাইটে T4 Lite ফোনটি দেখা গেছে। তাই শীঘ্রই ভারতে ফোনটি লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। Bluetooth SIG সার্টিফিকেশন সাইটে Vivo T4 Ultra ফোনটি দেখা গিয়েছিল। এটি গত বছর জুন মাসে ভারতে লঞ্চ হওয়া Vivo T3 Lite ফোনের সাক্সেসার হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo T4 Lite ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Vivo T4 Lite এর বিআইএস ডিটেইলস

  • আমরা BIS সার্টিফিকেশন সাইটে Vivo T4 Lite ফোনটি V2509 মডেল নাম্বার সহ স্পট করেছি।
  • BIS লিস্টিঙের মাধ্যমে ফোনটির নাম জানা যায়নি, তবে এর মাধ্যমে আপকামিং ডিভাইসের মডেল নাম্বার কনফার্ম জানা গেছে।
  • BIS (Bureau of Indian Standards) হল ভারতের জাতীয় স্ট্যান্ডার্ড নির্ধারণকারী সংস্থা এবং এর সার্টিফিকেশন ছাড়া দেশে কোনো প্রোডাক্ট লঞ্চ বা সেল সম্ভব নয়।
  • BIS সাইটে লিস্টেড হওয়ার দৌলতে মনে করা হচ্ছে শীঘ্রই Vivo T4 Lite ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে।

Vivo T4 Lite ফোনটি থেকে কি আশা করা হচ্ছে?

BIS সার্টিফিকেশন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে শীঘ্রই Vivo T4 Lite ফোনটি লঞ্চ করা হতে পারে, তবে বর্তমানে এখনও পর্যন্ত ফোনের ফিচার বা ডিজাইন সম্পর্কে জানা যায়নি। আপকামিং ফোনটি Vivo T3 Lite ফোনের সাক্সেসার হওয়ার জন্য এতে বেশি কিছু আপগ্রেড থাকতে পারে বলে আশা করা হচ্ছে। Vivo T3 Lite ফোনটিতে 6.56 ইঞ্চির HD+ 90Hz স্ক্রিন এবং MediaTek Dimensity 6300 চিপসেট দেওয়া হয়েছিল। ফোনটিতে 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি ছিল। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটি IP54 রেটিং, ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা, 2MP সেকেন্ডারি ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছিল।

Vivo T4 Lite ফোনটি বাজেট রেঞ্জে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। একইরকমভাবে T3 Lite ফোনটিও পেশ করা হয়েছিল। এই ফোনটির দাম ভারতে 10,499 টাকা থেকে শুরু হয়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here