গত এপ্রিল মাসে Infinix তাদের ফ্ল্যাগশিপ NOTE 50s 5G+ স্মার্টফোন বাজারে লঞ্চ করেছিল। এই স্মার্টফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ সহ পেশ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে নতুন 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এই মডেলটি ভারতে মাত্র 14,999 টাকা দামে পেশ করা হয়েছে। 23 জুন Flipkart এর মাধ্যমে স্মার্টফোনটি সেল করা হবে। সবচেয়ে বড় কথা কম দাম এবং দারুণ ফিচারের দৌলতে এই ফোনটি ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix NOTE 50s 5G Plus স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
Infinix NOTE 50s 5G+ এর দাম ও সেল
- Infinix NOTE 50s 5G+ স্মার্টফোনটির নতুন 6GB+128GB স্টোরেজ অপশনের দাম ভারতে মাত্র 14,999 টাকা রাখা হয়েছে।
- 2025 সালের 23 জুন থেকে Flipkart এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে স্মার্টফোনটির সেল শুরু হবে।
- এই স্মার্টফোনটি Marine Drift Blue (Vegan Leather Finish), Titanium Grey (Metallic Finish) এবং Burgundy Red (Metallic Finish) এর মতো তিনটি প্রিমিয়াম কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
- এর আগে কোম্পানির পক্ষ থেকে 8GB+128GB ও 6GB+256GB ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছিল এবং এই মডেলগুলি ইউজারদের মধ্যে দারুণ রেসপন্স পেয়েছে। এই দুটি ভেরিয়েন্টের লঞ্চ প্রাইস যথাক্রমে 15,999 টাকা এবং 17,999 টাকা।
Infinix NOTE 50s 5G+ এর স্পেসিফিকেশন এবং ফিচার
- 6.78″ 144Hz 3D কার্ভড AMOLED ডিসপ্লে
- Dimensity 7300 Ultimate চিপসেট
- 8GB এক্সন্টেডেড RAM
- 64MP রেয়ার ক্যামেরা
- 13MP সেলফি ক্যামেরা
- 45W ফাস্ট চার্জিং
- 5,500mAh ব্যাটারি
ডিসপ্লে
Infinix Note 50s 5G+ ফোনটিতে 2436 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এমোলেড প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল সহ 3D কার্ভড স্ক্রিনে 144 হার্টস রিফ্রেশ রেট, 1300 নিটস পিক ব্রাইটনেস ও 2160 হার্টস পিডব্লিউ ডিমিং সাপোর্ট করে। Infinix Note 50s 5G+ ফোনটিতে কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন দেওয়া হয়েছে।
প্রসেসর
Infinix Note 50s 5G+ ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং XOS 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 আল্টিমেট অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। মোবাইল গেমিঙের জন্য ফোনে MediaTek HyperEngine, NPU 665 এবং Mali-G615 GPU রয়েছে, এর ফলে FreeFire Max এবং COD Mobile এর মতো গেমগুলি 90fps স্পীডে খেলা যাবে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Infinix Note 50s 5G+ ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল এলইডি ফ্ল্যাশ এবং 10x digital zoom ও 4K@30FPS ভিডিও রেকর্ডিং সহ 64 মেগাপিক্সেল Sony IMX682 প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। একইভাবে ফ্রন্ট প্যানেলে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Note 50s 5G+ ফোনটিতে 45W অল-রাউন্ড ফাস্ট চার্জ 3.0 ফিচার সাপোর্টেড 5,500এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 1 থেকে 100 শতাংশ ফুল চার্জ হতে মাত্র 60 মিনিট সময় নিয়েছে।
অন্যান্য ফিচার
এই ইনফিনিক্স 5জি ফোনটিতে JBL এর স্পিকার ব্যাবহার করা হয়েছে। ফোনটির মজবুতির জন্য একে MIL-STD-810H মিলিটারি সার্টিফিকেশন এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP64 রেটিং দেওয়া হয়েছে। Infinix Note 50s 5G+ ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।










