আগামী 8 জুলাই OnePlus তাদের আপকামিং OnePlus Nord 5 এবং OnePlus Nord CE 5 ফোনদুটি লঞ্চ করতে হলেছে। ভারতে নর্ড সিরিজের ফোনের জন্য আমাজনে মাইক্রো সাইট লাইভ করা হয়েছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এবার কোম্পানির পক্ষ থেকে লঞ্চের আগেই Nord 5 ফোনের ক্যামেরা ফিচার ডিটেইলস শেয়ার করেছে। এটি আগের Nord 4 ফোনের তুলনায় আপগ্রেডেড হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Nord 5 ফোনের ডিটেইলস সম্পর্কে।
OnePlus Nord 5 এর ক্যামেরা ডিটেইলস (কনফার্ম)
- OnePlus Nord 5 ফোনের ফ্রন্ট এবং রেয়ার উভয় প্যানেলে 50MP Ultra-Clear ক্যামেরা সেটআপ রয়েছে।
- ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে LYT-700 সেন্সর দেওয়া হয়েছে। এটি এর আগে OnePlus 13R এবং OnePlus 13s ফোনের দেখা গিয়েছিল। এই সেন্সরের মাধ্যমে নর্ড সিরিজে ফ্ল্যাগশিপ ইমেজিং উপভোগ করা যাবে।
- ফোনটির ক্যামেরা সেটআপ OnePlus 13 ফোনটির HDR অ্যালগরিদম ব্যাবহার করে, যার ফলে লো লাইট ফটোগ্রাফির ক্ষেত্রেও দারুণ কালার রিপ্রোডাকশন পাওয়া যাবে।
- কোম্পানির বক্তব্য অনুযায়ী Nord 5 ফোনটিতে ন্যাচারাল স্কিন টোন, কম নয়েজ এবং আরও ভালো গ্রুপ পোর্ট্রেট ক্লিক করতে সক্ষম। ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 8MP 116° আল্ট্রা-ওয়াইড লেন্স দেওয়া হয়েছে।
- এই ফোনের ফ্রন্টে 50MP JN5 সেন্সর দেওয়া হয়েছে। এর ফলে একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লেবল উপভোগ করা যাবে।
- এই সেন্সর অটোফোকাস এবং হার্ডওয়্যার-লেবেলের মাল্টি-ফোকাসিং ফিচার থাকবে, যার ফলে সমস্ত লাইটের ক্ষেত্রেই ক্লিয়ার সেলফি তোলা যাবে।
- OnePlus Nord 5 ফোনটিতে নতুন LivePhoto ফিচার রয়েছে। এই ফোনটিতে Ultra HDR সাপোর্ট করে। এই ফিচার 3 সেকেন্ড মোশান শর্ট ক্যাপচার করতে সক্ষম। এতে 1.5 সেকেন্ড শাটার প্রেসের আগে এবং 1.5 সেকেন্ড পর রেকর্ডিং শুরু হয়, এর ফলে কভার ফটো আল্ট্রা এইচডিআর কোয়ালিটি সহ পাওয়া যায়।
- একইসঙ্গে OnePlus Nord 5 ফোনটিতে ফ্রন্ট এবং রেয়ার উভয় ক্যামেরার মাধ্যমেই 4K 60fps ভিডিও রেকর্ডিং উপভোগ করা যাবে।
OnePlus Nord 5 এর স্পেসিফিকেশন
প্রসেসর
আগেই কোম্পানির পক্ষ থেকে কনফার্ম জানানো হয়েছিল আপকামিং OnePlus Nord 5 ফোনটিতে Snapdragon 8s Gen 3 প্রসেসর থাকবে। একইসঙ্গে LPDDR5X RAM, 7300mm² VC কুলিং সিস্টেম ও OnePlus 13 এর মতো ফ্ল্যাগশিপ গ্রেড গ্রেফিন থার্মাল দেওয়া হবে। এতে 1,800W/m-K হিট এফিসিয়েন্সি পাওয়া যায়। যারা গেমিং পছন্দ করে তাদের জন্য বিশেষ করে ফোনটিতে Battlegrounds Mobile India (BGMI) নেটিভ 90fps এবং ফ্রেম ইন্টারপোলেশন সহ 144fps পর্যন্ত সাপোর্ট করবে। এই ফোনে Call of Duty Mobile গেমটিও নেটিভ 144fps স্পীডে খেলা যাবে।
ডিসপ্লে
রিপোর্ট অনুযায়ী OnePlus Nord 5 ফোনটিতে 6.77 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটির ফ্ল্যাট এলটিপিও এমোলেড ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং 3000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে।
ব্যাটারি ও চার্জিং
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord 5 5G ফোনটিতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 650এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।
OnePlus Nord 5 এর সেল
OnePlus Nord 5 এবং OnePlus Nord CE 5 ফোনদুটি 8 জুলাই লঞ্চের পরেই শপিং সাইট Amazon.in, OnePlus India অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য অফলাইন রিটেইল মাধ্যমে সেল করা হবে।











