108MP ক্যামেরা, 6600mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হতে চলেছে Honor X9C 5G, কনফার্ম হল ডিটেইলস

ভারতে HONOR তাদের আপকামিং Honor X9C 5G ফোনটি লঞ্চের ঘোষণা করেছে। এই ফোনের অফিসিয়াল ঘোষণার সঙ্গে অনলাইন শপিং ওয়েবসাইট Amazon এর মাইক্রো সাইট লাইভ হয়ে গেছে। এর মাধ্যমে ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের সম্ভাব্য লঞ্চ ডেট, সেল ও ফিচার ডিটেইলস সম্পর্কে।

Honor X9C 5G এর লঞ্চ এবং সেল

  • কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে শীঘ্রই ভারতের বাজারে আপকামিং Honor X9C 5G ফোনটি লঞ্চ করা হবে। নিচে দেওয়া ইমেজের মাধ্যমে দেখা যাচ্ছে এতে কামিং সুন লেখা রয়েছে।
  • এখনও পর্যন্ত অফিসিয়ালি লঞ্চ ডেট জানানো হয়নি, তবে আমাজনের সাইটের ন্মাধমে প্রকাশ্যে আসা টিজারে প্রাইম ডে সেল অর্থাৎ 12 থেকে 14 জুলাই লেখা রয়েছে। তাই ফোনটি এই দিনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • টিজারের মাধ্যমে ফোনটি ব্ল্যাক এবং গ্রিন কালার অপশনে দেখা গেছে।
  • এখনও পর্যন্ত ফোনের দাম সম্পর্কে জানা যায়নি, তবে Honor X9C 5G ফোনটি মিড বাজেটে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

Honor X9C 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Honor X9C 5G ফোনটিতে 6.78 ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এর ফলে স্মুথ ভিজুয়াল এফিসিয়েন্সির সঙ্গে সঙ্গে দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত থাকবে।

বিল্ড এবং ডিজাইন

যারা একটি ফোনে মজবুতি এবং স্টাইল উভয় পছন্দ করেন, তাদের জন্য HONOR X9c ফোনটি ডিজাইন করা হয়েছে। ফোনটিতে ট্রিপল রেজিস্টেন্স ডিউরেবিলিটি পাওয়া যাবে। এর ফলে accidental drops, স্ক্র্যাচ এবং প্রেশার থেকে সুরক্ষিত থাকবে। এই ফোনের থিকনেস 7.98mm, এর ফলে ফোনটি হালকা হওয়ার সঙ্গে সঙ্গে একটি প্রিমিয়াম লুকও পাওয়া যাবে। এই ফোনটি টাইটেনিয়াম ফিনিশ এবং ব্ল্যাক ও গ্রিন কালার অপশনে লঞ্চ করা হবে।

ক্যামেরা এবং অ্যাডভান্স AI ফিচার

ফটোগ্রাফির জন্য Honor X9C 5G ফোনটিতে 108MP AI-পাওয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে OIS ফিচার এবং EIS ফিচার দেওয়া হবে। একইসঙ্গে Motion Sensing এবং AI Eraser এর মতো ফিচার যোগ করা হবে।

ব্যাটারি ও চার্জিং

ফোনটিতে 6,600mAh সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হবে। এতে 25.8 ঘন্টা অনলাইনে ভিডিও প্লেব্যাক এবং 48.4 ঘন্টা পর্যন্ত অনলাইন মিউজিক শোনা যাবে। একইসঙ্গে ফোনটিতে 66W সুপারচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া মাল্টি পয়েন্ট ব্যাটারি মনিটার সহ আল্ট্রা-ফাস্ট চার্জিং মোড এবং AI সেফ ফিচার চার্জিং থাকবে।

অন্যান্য

Honor X9C 5G ফোনটিতে আল্ট্রা বাউন্স অ্যান্টি ড্রপ টেকনোলজি 2.0, 2 মিটার ড্রপ রেজিস্টেন্স, IP65 রেটিং এবং তিন স্তরের আল্ট্রা-শিল্ড 360 ডিগ্রী ওয়াটার রেজিস্টেন্স ফিচার দেওয়া হবে।

দারুণ সার্ভিস

HONOR এবার যে শুধুমাত্র হার্ডওয়্যার আপগ্রেড করছে তা নয় বরং, কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফোনের আফটার সেল সার্ভিস এবং কাস্টমার সার্ভিস আরও মজবুত করা হবে। ইউজারদের কাছে এটি আগে একটি বড় চিন্তার বিষয় ছিল। ইউজারদের প্রয়োজন আরও ভালোভাবে বোঝার ক্ষেত্রে HONOR X9c ফোনের লঞ্চের এই পরিবর্তন একটি বড় পদক্ষেপ হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here