ভারতের বাজারে 8 জুলাই OnePlus Nord 5 সিরিজ লঞ্চ হতে চলেছে। আগের জেনারেশনের মতো এই সিরিজেও OnePlus Nord 5 এবং Nord CE 5 ফোনদুটি পেশ করা হবে। আমরা আগে OnePlus Nord 5 ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছিলাম। এবার কোম্পানির পক্ষ থেকে Nord CE 5 ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানানো হয়েছে। এটি একটি সস্তা ভেরিয়েন্ট হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Nord CE 5 ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
OnePlus Nord CE 5 এর স্পেসিফিকেশন
OnePlus Nord CE 5 ফোনটিতে MediaTek Dimensity 8350 Apex চিপসেট এবং গ্রাফিক্সের জন্য Mali-G615 GPU থাকবে বলে জানা গেছে। এই প্রসেসর 3.35GHz হাই ক্লক স্পীডে কাজ করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই চিপসেট দুর্দান্ত পারফরমেন্স এবং এনার্জি ব্যালেন্স করতে পারে। এই প্রসেসরের সঙ্গে LPDDR5X RAM কম্বিনেশন দেওয়া হবে, যার ফলে মাল্টিটাস্কিং এবং স্মুথ প্রসেসিং পাওয়া যাবে। এই ফোনটিতে BGMI এবং Call of Duty Mobile গেম চলাকালীন 120FPS পর্যন্ত সাপোর্ট করবে। OnePlus এর পক্ষ থেকে জানানো হয়েছে Nord CE 5 ফোনটির AnTuTu স্কোর 1.47 মিলিয়ন চেয়েও বেশি।
এই ফোনটিতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,100mAh ব্যাটারি দেওয়া হবে। OnePlus এর বক্তব্য অনুযায়ী Nord CE 5 ফোনটি 59 মিনিটে 1 থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ হতে সক্ষম। এছাড়া শুধুমাত্র 10 মিনিট চার্জ করলেই 6 ঘন্টার YouTube স্ট্রিমিং উপভোগ করা যাবে। OnePlus Nord CE 5 ফোনটিতে ব্যাটারি হেলথ বজায় রাখার জন্য Battery Health Magic ফিচার দেওয়া হবে। একইসঙ্গে ফোনটিতে Bypass Charging ফিচার থাকবে, এর ফলে গেমিং চলাকালীন ব্যাটারির বদলে ফোনটি সরাসরি চার্জার থেকে পাওয়ার নেয় এবং ব্যাটারির উপর কম লোড পরে।
OnePlus Nord CE 5 ফোনটিতে 50MP Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা থাকবে বলে জানানো হয়েছে। এই ক্যামেরাতে OIS (Optical Image Stabilization) সাপোর্ট করবে। এতে OnePlus 13 সিরিজের মতো অ্যাডভান্স RAW HDR অ্যাল্গারিদম এবং Real Tone এক্সপোজার দেওয়া হবে, যার ফলে দুর্দান্ত ফটো কোয়ালিটি এবং ন্যাচারাল কালার টোন পাওয়া যাবে। Nord CE 5 ফোনটিতে Live Photo ফিচারও আপগ্রেড এবং Ultra HDR সহ লঞ্চ করা হবে। একইসঙ্গে প্রাইমারি ক্যামেরার সাহায্যে 4K 60fps HDR ভিডিও রেকর্ডিং করা যাবে।
OnePlus Nord CE 5 ফোনের জন্য কি অপেক্ষা করা উচিৎ?
OnePlus Nord CE 5 ফোনটি সম্পর্কে এখনও অনেক তথ্য জানা বাঁকি, তবে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি নিঃসন্দেহে ইউজারদের মন জয় করবে। যারা একটি পারফরমেন্স ওরিয়েন্ট ফোনের অপেক্ষায় রয়েছে, তাদের জন্য OnePlus Nord CE 5 ফোনটি একটি দারুণ অপশন হতে পারে। এই ফোনটি ফ্ল্যাট এজ এবং ভার্টিক্যাল-অ্যালাইন ক্যামেরা মডিউল সহ স্লিক এবং প্রিমিয়াম ডিজাইনে লঞ্চ করা হবে। আপকামিং ফোনের দাম CE 4 ফোনের মতো 24,999 টাকা দাম রাখা হলে, এটি একটি বাজেট-ফ্রেন্ডলি অপশন হতে পারে।










