নতুন ভারতীয় টেক কোম্পানি NxtQuantum আজ ভারতের বাজারে তাদের Ai+ দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। এগুলি Ai+ Nova এবং Ai+ Pulse 5G নামে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনদুটির ডিজাইন, ডেভলোপমেন্ট এবং প্রস্তুত সম্পূর্ণভাবে ভারতে তৈরি করা হয়েছে। একইসঙ্গে ফোনের পারফরমেন্স এবং ডেটা প্রাইভেসির কথা মাথায় রেখে স্মার্টফোনটি প্রস্তুত করা হয়েছে। অনলাইন শপিং সাইট Flipkart এর মাধ্যমে স্মার্টফোনটির সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Ai+ Nova এবং Ai+ Pulse 5G স্মার্টফোনের ফিচার, দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে।
Ai+ Nova এবং Ai+ Pulse 5G স্মার্টফোনের দাম এবং সেল
- কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনদুটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে।
- Ai+ Pulse 5G স্মার্টফোনটির 4GB RAM +64GB স্টোরেজ অপশনের দাম 4,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে 6GB RAM +128GB স্টোরেজ ভেরিয়েন্ট 6,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
- Ai+ Nova 5G স্মার্টফোনের 6GB RAM + 128 GB স্টোরেজ অপশন 7,999 টাকা এবং 8GB RAM +128GB স্টোরেজ ভেরিয়েন্ট 9,999 টাকা দামে পেশ করা হয়েছে।
- Ai+ Pulse 5G স্মার্টফোনটির Blue, Black, Green, Purple, Pink এর মতো কালার অপশন রয়েছে। 12 জুলাই দুপুর 12টা থেকে স্মার্টফোনের ফ্ল্যাশ সেল শুরু হবে।
- Ai+ Nova 5G স্মার্টফোনটি Blue, Black, Green, Purple, Pink এর মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে। 13 জুলাই থেকে দুপুর 12টা থেকে স্মার্টফোনের সেল শুরু হবে। এবার
- Flipkart সহ অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে এই স্মার্টফোন সিরিজ সেল করা হচ্ছে। জানিয়ে রাখি লঞ্চ অফার শুধুমাত্র এক দিনের জন্য প্রযোজ্য।
- ইউজাররা Axis Bank কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট 500 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। অন্যদিকে Bajaj Finserv প্ল্যাটফর্মের মাধ্যমে 3 মাসের নো-কষ্ট EMI উপভোগ করা যাবে।
- নতুন ফোনটি কেনার সময় পুরনো ও ড্যামেজ ফোনে এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।
Ai+ Pulse 5G এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Ai+ Pulse স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লে দৈনন্দিন ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া এবং ভিডিও জন্য যথেষ্ট।
- প্রসেসর: Ai+ Pulse স্মার্টফোনটিতে Unisoc T615 চিপসেট দেওয়া হয়েছে। এই চিপসেট Antutu স্কোর 262,000 পেয়েছে। এই বাজেট রেঞ্জে এটি একটি দুর্দান্ত প্রসেসর।
- স্টোরেজ: এই স্মার্টফোনটি এক্সপেন্ডেবল স্টোরেজ দেওয়া হয়েছে। এই স্টোরেজ মাইক্রো SD কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত বাড়ানো যাবে। এর ফলে ইউজাররা ফটো, ভিডিও এবং অ্যাপ সহজেই স্টোর করা যাবে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার AI ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনে অসাধারণ ডিটেইল এবং কালার রিপ্রোডাকশন সহ ছবি তোলা যাবে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Ai+ Pulse স্মার্টফোনটিতে 5000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এক দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে।
- অন্যান্য: সিকিউরিটি সহ আনলক করার জন্য স্মার্টফোনটিতে সাইড-মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Ai+ Nova 5G এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Ai+ Nova 5G স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে, যার ফলে আল্ট্রা স্মুথ স্ক্রলিং এবং দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়।
- প্রসেসর: স্মার্টফোনটিতে T8200 চিপসেট দেওয়া হয়েছে। এই চিপসেট Antutu স্কোর 501,000 পেয়েছে। যার ফলে মাল্টিটাস্কিং এবং মিড-লেভেলের ক্যামো জন্য যথেষ্ট।
- স্টোরেজ: Nova 5G স্মার্টফোনটিতে 1TB পর্যন্ত এক্সপেন্ডেবল স্টোরেজ দেওয়া হয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার AI ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনে হাই কোয়ালিটি ফটো ক্যাপচার সহ লো লাইটের ক্ষেত্রে অসাধারণ এক্সপিরিয়েন্স পাওয়া যায়।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Nova 5G স্মার্টফোনটিতে 5000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এক দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে।
- অন্যান্য: সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে সাইড-মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
স্মার্টফোনদুটি NxtQuantum OS সহ কাজ করে। এটি বিশেষ করে ভারতীয় ইউজারদের জন্য তৈরি করা হয়েছে। এখানে দুর্দান্ত পারফরমেন্স সহ নিশ্চিন্তে ডেটা সুরক্ষা পাওয়া যায়।









