ভারতের বাজারে Huawei তাদের ওপেন-ইয়ার FreeClips ইয়ারবাড লঞ্চ করেছে। এর মাধ্যমে কোম্পানি তাদের গ্লোবাল অডিওর প্রোডাক্টের সংখ্যা বাড়িয়েছে। এই ইয়ারবাডের ডিজাইন মূলত আরাম, যথেষ্ট ব্যাবহার এবং অ্যাডভান্স ফিচারের দারুণ মেলবন্ধন হিসাবে পেশ করা হয়েছে। এই ডিভাইসের নাম থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে Huawei FreeClips ইয়ারবাডটি ইউনিক ডিজাইন সহ পেশ করা হয়েছে। বাজারের উপস্থিত অন্যান্য ইয়ারবাডের থেকে এই ইয়ারবাডটি অনেকটাই অন্যরকম। এতে C-bridge টেকনোলোজি রয়েছে, এক্ষেত্রে এক মাথায় স্পিকার থাকে এবং অন্য প্রান্তে কানের বাইরের অংশে আটকে থাকার জন্য গ্রিপ হিসাবে কাজ করে।
Huawei FreeClips ইয়ারবাডটিতে ওপেন ইয়ার-ডিজাইন দেওয়া হয়েছে, অর্থাৎ একটি পুরোপুরি কানের নালীতে আটকে থাকে না। একইসঙ্গে এই ইয়ারবাডটিতে সুবিধাও আছে, তেমন একটি সমস্যাও আছে। সুবিধা হল যেহেতু এটি ইউজারদের কানকে পুরোপুরি বন্ধ করে না, তাই ইউজাররা আশপাশের শব্দ শুনতে পারেন এবং বাইরের পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে পারবেন। তবে এর ফলে নয়েজ ক্যানশেলেশন হয় না এবার বাইরের শব্দ শোনা যায়। অন্যদিকে Huawei এর বক্তব্য অনুযায়ী FreeClips এ একটি আধুনিক মাইক্রোফোন সিস্টেম রয়েছে, এতে মাল্টি-চ্যানেল ডিপ নিউরাল নেটওয়ার্ক (DNN) অ্যালগরিদম ব্যাবহার করা যায়। এই টেকনোলোজি আশেপাশের আওয়াজ কমিয়ে দেয় এবং পরিষ্কারভাবে অডিও শোনা যায়।
Huawei প্রথম কোম্পানি না, যারা ওপেন-ইয়ার ডিজাইন লঞ্চ করেছে। এর আগেও বেশ খানিকটা একই ডিজাইন সহ Galaxy Buds Live লঞ্চ করা হয়েছিল। এই ডিভাইসটি অনেকটা কিডনি বিন্সের মতো দেখায়। তবে Huawei FreeClips ইয়ারবাডের ডিজাইন Noise Air Clips ইয়ারবাডের মতো লাগে, এতেও একটি C-শেপের ডিজাইন রয়েছে। জানিয়ে রাখি Noise Air Clips ইয়ারবাডটি কম দামে 3,999 টাকায় পেশ করা হয়েছিল। অন্যদিকে Huawei FreeClips ইয়ারবাডের দাম 14,999 টাকা রাখা হয়েছে।
এই ইয়ারবাডটিতে সেল্ফ-অ্যাডাপ্টিভ লেফ্ট-রাইট অডিও চ্যানেলের মতো সুবিধা রয়েছে, এর ফলে ইউজাররা যেকোনো ইয়ারবাড যেকোনো কানে পরতে পারবেন। এর সাহায্যে আরও সহজেই এটি ব্যাবহার করা যাবে। প্রতিটি ইয়ারবাডে 10.8mm ডুয়েল ম্যাগনেট হাই-সেন্সিটিভ ড্রাইভার ইউনিট রয়েছে, এটি একটি ডায়নামিক বেস অ্যালগরিদমের সঙ্গে যোগ করা হয়েছে। এর ইয়ারবাডটির অডিও আরও ভালভাবে উপভোগ করার জন্য স্পষ্ট ভোকাল এবং গভীর, শক্তিশালী বেস পাওয়া যায়।
কোম্পানির বক্তব্য অনুযায়ী Huawei FreeClips ইয়ারবাডটিতে এক নাগাড়ে 8 ঘন্টা মিউজিক প্লেব্যাক এবং চার্জিং কেস সহ 36 ঘন্টার ব্যাটারি লাইফ পাওয়া যায়। এই ডিভাইসটিতে ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এটি মাত্র 10 মিনিট চার্জ করলে প্রায় 3 ঘন্টা পর্যন্ত অডিও উপভোগ করা যাবে। Huawei FreeClips ইয়ারবাডের প্রতিটি অংশে জেসচার কন্ট্রোল রয়েছে, ‘Acoustic Ball’, ‘C-bridge’ বা ‘Comfort Bean’ এর মতো অংশগুলিতে টাচ কন্ট্রোল পাওয়া যায়। এই ইয়ারবাডটির বিশেষত্ব হল এর হেড মোশান কন্ট্রোল। এর ফলে ইউজাররা শুধুমাত্র মাথা নাড়িয়ে কল রিসিভ বা রিজেক্ট করতে পারবেন, অর্থাৎ মাথা নাড়ালেই কল রিসিভ হয়ে যাবে এবং কল রিজেক্ট করার জন্য মাথা ঝাঁকাতে হবে।
Huawei FreeClips ইয়ারবাডটিতে ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি রয়েছে, অর্থাৎ একইসঙ্গে দুটি ডিভাইস কানেক্ট করা যাবে। এই ইয়ারবাডটি iOS, Android, এবং Windows ডিভাইসের সঙ্গে সহজেই প্যায়ার করা যাবে। বর্তমানে Amazon India এবং rtcindia.net সাইটের মাধ্যমে ইয়ারবাডটি 14,999 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যদিকে এটি Beige, Purple, এবং Black এর মতো কালার অপশনে পাওয়া যাবে।











