ভারতে লঞ্চ হল Samsung Galaxy F36 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

ভারতে Samsung Galaxy F36 5G স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। 20 হাজার টাকার চেয়ে কম দামের এই ফোনে 8GB RAM এবং Exynos 1380 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 120Hz sAMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই লেটেস্ট ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে আলোচনা করা হল।

Samsung Galaxy F36 5G ফোনের দাম

  • 6GB RAM + 128GB Storage – 17,499 টাকা
  • 8GB RAM + 128GB Storage – 18,999 টাকা

ভারতে Samsung Galaxy F36 5G ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 6GB RAM ভেরিয়েন্টের দাম 17,499 টাকা এবং 8GB RAM মডেলের দাম 18,999 টাকা রাখা হয়েছে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 500 টাকা কুপন ডিসকাউন্ট এবং 1000 টাকা ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট দেওয়া হবে। এর ফলে ফোনটি মাত্র 15,999 টাকা এফেক্টিভ প্রাইসের বিনিময়ে কেনা যাবে। আগামী 29 জুলাই থেকে Coral Red, Luxe Violet এবং Onxy Black কালার অপশনে সেল করা হবে।

Samsung Galaxy F36 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.7″ 120Hz sAMOLED Display
  • Samsung Exynos 1380
  • 8GB RAM + 128GB Storage
  • 50MP Triple Back Camera
  • 13MP Front Camera
  • 25W 5,500mAh Battery

ডিসপ্লে

Samsung Galaxy F36 5G ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ইনফিনিটি ইউ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে Super AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। এর সঙ্গে সিকিউরিটির জন্য এই ডিসপ্লেতে Gorilla Glass Victus+ লেয়ার রয়েছে।

পারফরমেন্স

Samsung Galaxy F36 5G ফোনটি Android 15 বেসড One UI 7 অপারেটিং সিস্টেমে কাজ করে, প্রসেসিঙের জন্য এই ফোনে 5nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2GHz থেকে 2.4GHz ক্লক স্পীডযুক্ত Exynos 1380 অক্টাকর প্রসেসর যোগ করা হয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G68 MP5 GPU দেওয়া হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy F36 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি OIS সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি

Samsung Galaxy F36 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি রয়েছে। আজকের দিনের বড় ব্যাটারির ট্রেন্ডের তুলনয় এটি অনেকটি কম। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং টেকনোলোজি যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here