আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটি মানুষের কাছে স্মার্টফোন অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমানে স্কুলের বাচ্চাদের অনলাইন পড়াশোনার জন্য স্মার্টফোন আবশ্যক হয়ে উঠেছে। ইন্টারনেটে ছেয়ে থাকা অজস্র অশালীন কন্টেন্টের কারণে ছোটদের হাতে ফোন দিতেও চিন্তা হয়। এই সমস্ত পরিস্থিতির কথা মাথায় রেখে এইচএমডি গ্লোবাল ছোটোদের জন্য HMD Fuse স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি বিশেষ HarmBlock AI ফিচার সহ কাজ করে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Fuse স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
বিশ্বের প্রথম এই স্মার্টফোনটি ছোটদের নিউড কন্টেন্ট রেকর্ড করতে এবং কাওকে পাঠান ক্ষেত্রে বাধা দেবে। একইসঙ্গে ইন্টারনেটে নিউড বা প্রাপ্তবয়স্ক ছবি দেখা ও সেভ করাও আটকাবে। এই স্মার্টফোনটিতে SafeToNet ভিত্তিক HarmBlock AI ফিচার দেওয়া হয়েছে, এই ফিচার লাইভ স্ট্রিমিং চলাকালীন যেকোনো অশালীন কন্টেন্ট তক্ষনাৎ ব্লক করে দেবে।

এই ছোটোদের স্মার্টফোনটিতে অন-ডিভাইস এআই রয়েছে, এটি ইন্টারনেট ছাড়াও কাজ করে এবং স্মার্টফোনের অ্যাপ, ক্যামেরা, ওয়েবসাইট ও ম্যাসেজ ট্র্যাক করতে সক্ষম। এই স্মার্টফোনের প্রাইভেসি সেন্ট্রিক ডিজাইনের কারণে ফটো সেভ, ভিডিও এবং ব্রাউজিং হিস্ট্রি সম্পূর্ণ সিকিওর থাকবে। একইসঙ্গে স্মার্টফোনের কনটেন্ট ব্লকিং এআই ফিচার, ডিসপ্লেতে উপস্থিত যে কোনো অশালীন কন্টেন্ট প্লে হলে সঙ্গে সঙ্গে সেটিকে ব্লক করে দেবে।
HMD Fuse স্মার্টফোনটিতে 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট, কোয়ালকমের Snapdragon 4 Gen 2 প্রসেসর, 6GB RAM ও 128GB স্টোরেজ সাপোর্ট করে। এই HMD Fuse স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 সহ লঞ্চ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য স্মার্টফোনের ব্যাক প্যানেলে 108MP প্রাইমারি সেন্সর এবং 2MP portrait লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিদুইও কলের জন্য স্মার্টফোনটিতে 50MP front ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য HMD Fuse স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই স্মার্টফোনে IP54 রেটিং, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5GHz Wi-Fi ও Bluetooth 5.1 এর মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।
বর্তমানে এই নতুন এইচএমডি স্মার্টফোনটি শুধুমাত্র ইংল্যান্ডে পেশ করা হয়েছে। এটি vodafone কোম্পানির বান্ডল অফারের সঙ্গে সেল করা হবে। এর জন্য প্রতি মাসে 33 GBP দিতে হবে, যা ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 3,800 টাকা হবে। এই স্মার্টফোনটিতে কলিং এবং ইন্টারনেট সুবিধা রয়েছে। HMD Fuse ফোনের মূল লক্ষ্য হল ছোটদের অনলাইন সেফটি নিশ্চিত করা এবং সাইবার বুলিং থেকে বাঁচানো। এর সঙ্গেই ফোনটিতে সুন্দর ক্যামেরা এবং সাধারণ প্রসেসিং পাওয়া যায়।










