যারা বড় ডিসপ্লে সহ ট্যাবলেট খুঁজছেন, স্যামসাঙ তাদের জন্য নতুন Galaxy Tab S10 Lite ট্যাবলেট লঞ্চ করেছে। এই স্যামসাঙ ট্যাবলেটটি বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও দুর্দান্ত স্পেসিফিকেশনের পাশাপাশি S Pen এবং AI ফিচার সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এটি কম দামের ট্যাবলেট হবে বলে জানানো হয়েছে, আগামী 5 সেপ্টেম্বর থকে ভারতের বাজারে ট্যাবলেটটির সেল শুরু হবে। এই স্যামসাঙ ট্যাবলেটটি Gray, Silver এবং Coralred এর মতো কালার অপশনে সেল করা হবে।
Samsung Galaxy Tab S10 Lite ট্যাবলেটটি কোম্পানির Exynos 1380 চিপসেট সহ লঞ্চ করা হয়েছে। একই প্রসেসর Samsung Galaxy M36 5G ফোনটি 17,499 টাকা দামে জুন মাসে পেশ করা হয়েছি। তাই Samsung Galaxy Tab S10 Lite ট্যাবলেটটির দাম 20-22 হাজার টাকা রেঞ্জে থাকবে বলে মনে করা হচ্ছে।
জানিয়ে রাখি সম্প্রতি 20 থেকে 25 হাজার টাকা রেঞ্জে Acer Iconia Tab iM11 ট্যাবলেটটি ভারতে লঞ্চ করা হয়েছিল। এই ট্যাবলেটটিতে 11.45 ইঞ্চির 2.2K ডিসপ্লে, 7400mAh ব্যাটারি এবং 8GB RAM সহ 16MP ব্যাক এবং 8MP ফ্রন্টে ক্যামেরা দেওয়া হয়েছে। এই ট্যাবলেটটি অত্যন্ত সাধারণ এবং পারফরমেন্সের দিক দিয়ে Exynos 1380 চিপের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছে।
ভারতের বাজারে স্যামসাঙ ট্যাবলেটটি 6GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশনে সেল করা হবে। এই ট্যাবলেটটিতে 2TB মেমরি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে। অর্থাৎ ইউজাররা একইসঙ্গে অনেকগুলি মুভি ডাউনলোড করে রেখে দেওয়া যাবে। যে কোনো মুভি দেখার জন্য ট্যাবটিতে 10.9 ইঞ্চির ডিসপ্লে রয়েছে।

Galaxy Tab S10 Lite ট্যাবটিতে 2112 x 1320 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড WUXGA+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই TFT প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট এবং Vision Booster সহ 600nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ট্যাবলেটের ব্রাইটনেস কিছুটা কম হলেও ডিভাইসের ভিসন বুস্টার টেকনোলোজি টোন ম্যাপিং করে, ভিজিবিলিতি এনহ্যান্স করতে সাহায্য করে।
Galaxy Tab S10 Lite ট্যাবটিতে 8,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ট্যাবলেটটিতে 8MP ব্যাক ক্যামেরা রয়েছে, একইভাবে ভিডিও কনফারেন্স বা কলের জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য ট্যাবটিতে Wi-Fi 6 এবং Bluetooth 5.3 রয়েছে। একইসঙ্গে মিউজিক উপভোগ করার জন্য 1.6W-1.6W দুটি স্পিকার দেওয়া হয়েছে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী ট্যাবলেটটিতে IP42 রেটিং রয়েছে। তবে একটি অন্তন্ত কম রেটিং, এর ফলে সামান্য জলের ছিটে থেকে সুরক্ষিত থাকবে। যদি ট্যাবলেটটিতে কমপক্ষে IP65 রেটিং দেওয়া উচিৎ ছিল।
এই মাসে ভারতে মাত্র 16,999 টাকা দামে Lenovo Idea Tab ট্যাবলেটটি লঞ্চ করা হয়েছিল। এই ট্যাবলেটটিতে 8GB RAM সহ Snapdragon 695 5G প্রসেসর রয়েছে। একইসঙ্গে ট্যাবটিতে 10.61-ইঞ্চির 2.5K ডিসপ্লে এবং 7,040mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
যারা 15 হাজার টাকা রেঞ্জে ট্যাবলেট খুঁজছেন, তাদের জন্য Honor Pad X9 ট্যাবলেটটি একটি ভালো অপশন হতে পারে। এই ট্যাবটিতে 120Hz রিফ্রেশ রেট 11.5 ইঞ্চির 2K ডিসপ্লে রয়েছে, যা Galaxy Tab S10 Lite ট্যাবলেটের তুলনায় ভালো বলে মনে করা হয়। এই ট্যাবটিতে Snapdragon 685 প্রসেসর এবং পাওয়ার ব্যাকআপের জন্য 22.5W ফাস্ট চার্জিং সহ 7250mAh ব্যাটারি দেওয়া হয়েছে।









