ভারতে অফিসিয়ালি realme 15x 5G স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। 7000mAh battery, 50MP Selfie Camera, 10GB Dynamic RAM এবং 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.8-ইঞ্চির এই ফোনটি 16,999 টাকা প্রাথমিক দামে পেশ করা হয়েছে। ভারতের বাজারে এই ফোনটির সেল শুরু হয়ে গেছে। realme 15x 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
realme 15x 5G ফোনের দাম:
- 6GB RAM + 128GB Storage – 16,999 টাকা
- 8GB RAM + 128GB Storage – 17,999 টাকা
- 8GB RAM + 256GB Storage – 19,999 টাকা
ভারতে realme 15x 5G ফোনটি তিনটি স্টোরেজ মডেলে লঞ্চ করা হয়েছে। ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ সহ বেস মডেল 16,999 টাকা দামে পেশ করা হয়েছে। একইভাবে এই ফোনের 8GB RAM সহ 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 17,999 টাকা এবং 256GB মেমরি মডেলের দাম 19,999 টাকা রাখা হয়েছে।
ভারতে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও শপিং সাইট ফ্লিপকার্টের পাশাপাশি অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি সেল করা হচ্ছে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দামে 1,000 টাকা ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। একইভাবে UPI Payment করলেও ইউজারদের 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এই ফোনটি Aqua Blue, Marine Blue এবং Maroon Red কালার অপশনে সেল করা হচ্ছে।
realme 15x 5G ফোনে প্রসেসিঙের জন্য MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই চিপসেট 2.4GHz ক্লক স্পীডে রান করে। এই প্রসেসর ইউজারদের নিরাশ করতে পারে, কারণ মাত্র 10 হাজার টাকার চেয়েও কম দামের iQOO Z10 Lite এবং itel Zeno ফোনেও এই প্রসেসর রয়েছে।
realme 15x 5G ফোনে 10GB Dynamic RAM Technology যোগ করা হয়েছে, এর ফলে এতে 18GB RAM (8GB+10GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। গ্ৰাফিক্সের জন্য এই ফোনে ARM Mali-G57 MC2 GPU দেওয়া হয়েছে। এই ফোনটি Android 15 বেসড realme UI 6.0 অপারেটিং সিস্টেমে কাজ করে।
realme 15x 5G ফোনে 1570 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে 1200nits পীক ব্রাইটনেস সহ এই স্ক্রিনের নাম রাখা হয়েছে Sunlight Display। এছাড়াও এই ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট এবং 180Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য realme 15x 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX852 AI প্রাইমারি সেন্সর এবং 5P সেকেন্ডারি সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
realme 15x 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7,000mAh battery দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই সিরিজের realme 15 5G, 15T এবং 15 Pro ফোনেও 7,000mAh ব্যাটারি রয়েছে। নতুন 15x 5G ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 60W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। তবে ফোনটির বক্সে 80W অ্যাডপ্টার দেওয়া হয়েছে।
এই রেঞ্জে রিয়েলমি বাদে অন্য কোনো 5G ফোন কিনতে চাইলে OPPO K13x, Infinix Hot 60 এবং POCO M7 ফোনগুলি উল্লেখযোগ্য অপশন। OPPO K13x ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। Infinix Hot 60 ফোনটিতে Dimensity 7300 Ultimate প্রসেসর রয়েছে। একইভাবে POCO M7 ফোনে Snapdragon 4 Gen 2 চিপসেট রয়েছে।












