সম্প্রতি মোটোরোলা গ্লোবাল মঞ্চে তাদের ‘জি সিরিজের’ দুটি নতুন Moto G06 এবং Moto G06 Power ফোন লঞ্চ করেছিল। এই সিরিজের Moto G06 Power ফোনটি ভারতে পেশ হতে চলেছে। Motorola এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপকামিং ফোনটির টিজ শুরু করে দিয়েছে। তাই শীঘ্রই ফোনটি বাজারে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বড় ব্যাটারি সহ Moto G06 Power ফোনের টিজ ডিটেইলস সম্পর্কে।
আগেই ইউরোপের বাজারে Moto G06 Power ফোনটির সেল শুরু হয়ে গেছে। গ্লোবাল বাজারে 4G এলটিই সাপোর্ট সহ লঞ্চ করা হয়েছিল। সম্প্রতি Samsung তাদের Galaxy M07 এবং Galaxy F07 4G ফোনদুটি ভারতে পেশ করেছিল। তাই এবার মোটোরোলা তাদের কম দামের 4G ফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। আপকামিং Moto G06 Power ফোনের দাম স্যামসাঙের ফোনের তুলনায় 8 হাজার টাকা কম হতে পারে।
A new way to power through.
Work, play, and create without boundaries — the possibilities are endless. pic.twitter.com/aI2Ku8syNf— Motorola India (@motorolaindia) October 1, 2025
Moto G06 Power ফোনে MediaTek Helio G81 Extreme প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনে ARM Mali-G52 MP2 GPU রয়েছে। গ্লোবাল বাজারে অ্যান্ড্রয়েড ফোনটি 4GB এবং 8GB RAM সহ 64GB, 128GB এবং 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করেছে। এই বাজেট রেঞ্জে মাত্র 4GB RAM সহ ফোনটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
এই মোটোরোলা ফোনটিতে 1640 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.88 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 600 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। অন্যদিকে ফোনটিতে কর্নিং Gorilla Glass 3 প্রোটেকশন এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনে IP64 রেটিং রয়েছে।
ফটোগ্রাফির জন্য ফোনটিতে এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 1000 চার্জ করলেও 80% চেয়ে বেশি ব্যাটারি হেলথ বজায় থাকবে।
আগেই জানিয়েছিলাম Moto G06 Power ফোনটি Samsung Galaxy F07 এবং Galaxy M07 ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই ফোনদুটি MediaTek Helio G99 প্রসেসর সহ কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর যোগ করা হয়েছে। Moto G06 Power ফোনে বড় ব্যাটারির থাকবে, অন্যদিকে স্যামসাঙ ফোনে 6 জেনারেশন ওএস আপগ্রেড এবং 6 বছরের সিকিউরিটি আপগ্রেড দেওয়া হবে।










