ভারতে লঞ্চ হতে চলেছে প্রথম Hybrid Phone HMD Touch 4G, জেনে নিন কেমন হবে ফিচার

HMD ভারতের স্মার্টফোন বাজারে বড়সড় পরিবর্তন ঘটাতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের প্রথম Hybrid Phone HMD Touch 4G ফোনের লঞ্চ সম্পর্কে ঘোষণা করা হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি লঞ্চের সঙ্গে সঙ্গে স্মার্টফোন বাজারে একটি নতুন যুগের সূচনা হতে চলেছে। এবার ফিচার এবং স্মার্টফোনের মধ্যেকার ব্যাবধান কমে ইউজাররা সম্পূর্ণ নতুন অপশন পেতে চলেছে। এখনও পর্যন্ত এই ফোনটি সম্পর্কে কোম্পানি বেশি কিছু জানায়নি, তবে এই ফোনটি স্মার্টফোন এবং ফিচার ফোনের কম্বো হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।

HMD এর বক্তব্য অনুযায়ী এটি শুধুমাত্র একটি HMD Touch 4G ফোন নয়, বরং এটি ‘হাইব্রিড ফোন’ নামের নতুন ক্যাটাগরিতে লঞ্চ করা হবে। টেক জগতে প্রথম এই ধরনের ক্যাটাগরি আসতে চলেছে এবং এর মূল উদ্দেশ্য দুটি আলাদা আলাদা টেকনোলোজির মেলবন্ধন ঘটানো। অর্থাৎ এই ফিচারের মাধ্যমে ফোনের মজবুতি এবং সামঞ্জস্য বজায় থাকবে। অন্যদিকে এই ফোনে স্মার্টফোনের মতো ডিজিটাল টেকনোলোজিও উপভোগ করা যাবে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী ভারত যেমন ডিজিটাল ইকোনমির দিকে দ্রুত এগিয়ে চলেছে, তেমনই কোটি কোটি মানুষের জন্য ডিজিটাল জগতে যুক্ত হ‌ওয়ার জন্য সহজ ও সস্তা মাধ্যমের প্রয়োজন বেড়ে চলেছে। এই লক্ষ পূরণের উদ্দেশ্যে HMD Touch 4G ফোনটি লঞ্চ করা হবে। যারা এখনও পর্যন্ত ফিচার ফোন ব্যাবহার করছে, স্মার্ট কানেক্টিভিটি সহ এই ফোনটি তাদের জন্যও ভালো অপশন হতে চলেছে।

এখনও পর্যন্ত HMD Touch 4G ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে জানানো হয়নি, তবে শীঘ্রই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি আপকামিং ফোনের লঞ্চ ডেট জানানো হবে। এই ফোনটির লঞ্চ HMD এর জন্যও গুরুত্বপূর্ণ, কারণ কোম্পানি এই ফোনটির মাধ্যমে ইউজারদের একটি ইউনিক প্রোডাক্ট দিতে চলেছে।

যারা ফিচার ফোন থেকে আপগ্রেড করতে চান এবং স্মার্টফোনের বেসিক সুবিধা ব্যাবহার করতে চান তাদের জন্য HMD Touch 4G ফোনটি একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। এক‌ই সঙ্গে ফোনের দাম‌ও কম রাখা হতে পারে। এছাড়া ফোনটি গ্ৰামে বসবাসকারী এবং প্রথম ইন্টারনেট ইউজারদের ফোনটি যথেষ্ট পছন্দ হবে বলে আশা করা হচ্ছে। যারা এই ধরনের ফোন খুঁজছেন তাঁরা এই ফোনটির জন্য অপেক্ষা করতেই পারেন।

HMD বক্তব্য অনুযায়ী ভারতের ডিজিটাল পরিবর্তনকে আরও এগিয়ে নিয়ে যেতে আপকামিং ফোনটি সাহায্য করবে। তাই ফোনটি কম দামে শীঘ্রই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আমরা পোস্টের মাধ্যমে ফোনের লঞ্চ ডেট এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here