144Hz OLED 3D Curved স্ক্রিন সহ Moto G96 5G ফোনের দামে দারুণ ছাড়! 15 হাজার টাকার চেয়েও কম দামে পাওয়া যাবে 8GB RAM সহ এই ফোনটি

কয়েক মাস আগেই Motorola ভারতের বাজারে তাদের Moto G96 স্মার্টফোন লঞ্চ করেছিল। 8GB RAM সহ এই 5G ফোনে 50MP Rear ও 32MP Front ক্যামেরার পাশাপাশি 5,500mAh ব্যাটারি এবং স্টাইলিশ 144Hz pOLED 3D Curved স্ক্রিন রয়েছে। বর্তমানে সুন্দর লুক এবং অ্যাডভান্স ফিচার সহ এই ফোনটি তিন হাজার টাকা কম দামে পাওয়া যাবে। সস্তায় 5G স্মার্টফোন কিভাবে এবং কোথা থেকে কিনবেন সেই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

8GB RAM Moto G96 5G ফোনটির 8GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট 17,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটি 2,000 টাকা ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে, ফলে ফোনটি মাত্র 15,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এই দামে ফোনটি কেনার জন্য কোনো স্পেশাল স্কিম, কুপন বা ব্যাঙ্ক কার্ড প্রয়োজন নেই।

এই আকর্ষণীয় ডিসকাউন্ট ছাড়াও Moto G96 5G ফোনের দামে 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। SBI, Kotak, Fedral, IDFC, IDBI এবং HDFC Bank Credit Card এর মাধ্যমে পেমেন্ট করলে ইউজারদের এই 1 হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া হবে। এর ফলে ফোনটির দাম পড়বে মাত্র 14,999 টাকা।

জানিয়ে রাখি ফ্লিপকার্টে ফোনটির 8GB RAM + 256GB Storage মডেলের দামেও এই অফার পাওয়া যাবে। এই মডেলটি 19,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং ফ্ল্যাট ডিসকাউন্ট সহ ফোনটি 17,999 টাকা দামে সেল করা হচ্ছে। এছাড়াও ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ ফোনটির দাম পড়বে 16,999 টাকা।

এই অফার সীমিত সময়ের জন্য জারি করা হয়েছে, যা এই সপ্তাহে উপভোগ করা যাবে। কম দামে ডিসকাউন্ট সহ Moto G96 5G ফোনটি কেনার জন্য এবং অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

প্রসেসিঙের জন্য Moto G96 5G ফোনে 2.4GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 6,25,098 AnTuTu স্কোর পেয়েছে। এই ফোনে 8GB RAM রয়েছে এবং RAM Boost টেকনোলজির মাধ্যমে এতে আরও 8GB Virtual RAM যোগ করে 16GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়।

Moto G96 5G ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 300Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এতে আর্নিং Gorilla Glass 5 প্রোটেকশন দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Moto G96 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP OIS প্রাইমারি LYT700C সেন্সর এবং 118.6° ফিল্ড অফ ভিউ সাপোর্টেড 8MP আলট্রা ওয়াইড + ম্যাক্রো লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 5,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্টে ফোনটি 10 ঘন্টা, 53 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনটি 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

15 হাজার টাকার চেয়ে কম দামে Moto G96 5G ফোনটি নিঃসন্দেহে একটি দুর্দান্ত ডিল। এই দামে এই স্পেসিফিকেশন অন্য কোনো ফোনে পাওয়া যাবে না। ফোনটির প্রসেসরের ক্ষমতা এবং আনটুটু স্কোর এটির প্রতিদ্বন্দ্বীগুলির চেয়ে অনেকটাই এগিয়ে। বড় ব্যাটারি এবং সুন্দর ক্যামেরা ফোনটিকে এই সেগমেন্টে বেস্ট মোবাইল ফোনের লিস্টে স্থান করে দিয়েছে।

মোটোরলা ছাড়া অন্য ব্র্যান্ডের ফোন কিনতে চাইলে REDMI 15, Tecno Pova 7 এবং realme 14x ফোনগুলি বেশ ভালো অপশন। টেকনো এবং রেডমি ফোনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। রিয়েলমি ও টেকনো ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা এই তিনটি ফোনের দাম‌ই 15 হাজার টাকার মধ্যে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here