শুরু হল 200MP ক্যামেরা সহ মিড রেঞ্জ Vivo V60e স্মার্টফোনের সেল, জেনে নিন দাম, অফার ও স্পেসিফিকেশন

ভারতের বাজারে সম্প্রতি ভিভো তাদের মিড রেঞ্জে 200MP ক্যামেরা সহ Vivo V60e 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। যারা এতদিন ধরে এই স্মার্টফোনটির সেল শুরুর অপেক্ষায় ছিলেন, তাঁরা আজ থেকে এই স্মার্টফোনটি কিনতে পারবেন। এই স্মার্টফোনটি অনলাইন এবং অফলাইন উভয় প্ল্যাটফর্মের মাধ্যমেই সেল করা হবে। এই স্মার্টফোনটি বিভিন্ন অফার সহ সেল করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo V60e স্মার্টফোনের দাম, ফিচার এবং অফার ডিটেইলস সম্পর্কে।

Vivo V60e স্মার্টফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 29,999 টাকা, 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 31,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 33,999 টাকা রাখা হয়েছে। অনলাইন এবং অফলাইন উভয় প্ল্যাটফর্মের মাধ্যমেই Vivo V60e স্মার্টফোনটি সেল করা হচ্ছে। এই স্মার্টফোনটি Vivo অফিসিয়াল ওয়েবসাইটে, Flipkart, Amazon এবং পার্টনার রিটেইল স্টোরের মাধ্যমে কেনা যাবে। স্মার্টফোনটি Elite Purple এবং Noble Gold দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

অফার হিসাবে অনলাইন প্ল্যাটফর্মে ইউজাররা HDFC, ICICI, Axis Bank এবং SBI সিলেক্টেড ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে স্মার্টফোনটি কিনলে ফ্ল্যাট 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়া 10% পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে। একইসঙ্গে ইউজাররা 6 মাসের নো-কষ্ট EMI এর মাধ্যমে ফোনটি কিনতে পারবেন। এর পাশাপাশি 1 বছরের ফ্রি এক্সন্টেডেড ওয়ারেন্টটি এবং Vivo TWS 3e ইয়ারবাড মাত্র 1,499 টাকা দামে কেনা যাবে।

রিটেইল স্টোরের মাধ্যমে স্মার্টফোনটি কিনলে ইউজাররা 10% পর্যন্ত ক্যাশব্যাক, 12 মাসের জিরো ডাউন পেমেন্ট অপশন এবং 1 বছরের ফ্রি এক্সন্টেডেড ওয়ারেন্টটি উপভোগ করা যাবে। এছাড়া 10% এক্সচেঞ্জ বোনাস, ফ্রি ডিভাইস প্রোটেকশন পাওয়া যাচ্ছে।

Vivo V60e স্মার্টফোনটিতে 200MP প্রাইমারি সেন্সর, 50MP সেলফি ক্যামেরা, 6.77 ইঞ্চির কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে, MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর এবং 6,500mAh ব্যাটারি সহ 90W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে IP68 + IP69 রেটিং, AI ফিচার এবং Google Gemini সাপোর্ট করে।

যারা অসাধারণ ক্যামেরা এবং বড় ও দীর্ঘমেয়াদী ব্যাটারি সহ স্মার্টফোন কিনতে চাইছেন , তাদের জন্য Vivo V60e স্মার্টফোনটি একটি ভালো অপশন হবে। এই স্মার্টফোনটি OPPO K13 Turbo, Motorola Edge 60 Pro এবং realme P3 Ultra স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে Vivo V60e স্মার্টফোনটি 200MP ক্যামেরা, 90W চার্জিং এবং IP69 প্রোটেকশনের জন্য এগিয়ে থাকতে পারে। যারা অফার সহ নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Vivo V60e স্মার্টফোনটি একটি দারুণ অপশন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here