আপকামিং ফ্ল্যাগশিপ OnePlus 15 ফোনটি কোয়ালকমের Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হবে। কিছু দিন আগেই প্রকাশ্যে আসা কবর অনুযায়ী OnePlus 15R ফোনটি Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ পেশ করা হবে। এবার এই ফোনের নতুন আপডেট লিক হয়েছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এই ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের পাশাপাশি OnePlus 15R ফোনটিও Snapdragon 8 Elite প্রসেসর সহ পেশ করা হবে।
কোম্পানির পক্ষ থেকে ক্রমাগত OnePlus 15 ফোনটি টিজ করা হচ্ছে, তবে এখনও পর্যন্ত OnePlus 15R ফোনটি সম্পর্কে জানানো হয়নি। তবে OnePlus 15R ফোনটিতে Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হলে, ওয়ানপ্লাস ফ্যান সহ টেক প্রেমীরা কিছুটা নিরাশ হতে পারে। কারণ Snapdragon 8 Elite প্রসেসরটি এক বছরের পুরনো এবং আগের OnePlus 13 ও OnePlus 13s ফোনেও একই প্রসেসর ব্যাবহার করা হয়েছে।
জানিয়ে রাখি Snapdragon 8 Elite প্রসেসর সহ OnePlus 13s ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ অপশন 50,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে OnePlus 13R ফোনটি Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ 38,999 টাকা দামে পেশ করা হয়েছিল। অর্থাৎ প্রসেসরের দিক দিয়ে OnePlus 15R ফোনটি ভারতে 40 হাজার থেকে 50 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে।
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OnePlus 15R ফোনটি 7,800mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। বড় ব্যাটারি সহ ওয়ানপ্লাস নর্ড 5 ফোনে 6,800mAh এবং ওয়ানপ্লাস নর্ড সিই 5 ফোনে 7,100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অর্থাৎ OnePlus 15R ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ ফোন হতে পারে। কোম্পানির নাম্বার সিরিজ OnePlus 13 এবং 13R ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য OnePlus 15R 5G ফোনটিতে 120W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 50W ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী OnePlus ফোন মেটাল ফ্রেম দিয়ে তৈরি এবং ফোনটিতে IP68 রেটিং সাপোর্ট করে। এখনও পর্যন্ত ফোনের থিকনেস সম্পর্কে জানা যায়নি।
OnePlus 15R 5G ফোনটি 165Hz রিফ্রেশ রেট সহ লঞ্চ করা হতে পারে। একই রিফ্রেশ রেট OnePlus 15 ফোনেও দেওয়া হতে পারে। লিক অনুযায়ী OnePlus 15R 5G ফোনটিতে BOE LTPO OLED প্যানেল দেওয়া হতে পারে। এই ফোনের ফ্ল্যাট ডিসপ্লেতে 1.5K রেজোলিউশন এবং আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।
এখনও পর্যন্ত অফিসিয়ালি OnePlus 15R ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। তবে আমরা এক্সক্লুসিভলি জানতে পেরেছি আগামী 13 নভেম্বর ভারতে OnePlus 15 ফোনটি পেশ করা হতে পারে। কোম্পানি একইসঙ্গে এই দিন OnePlus 15R ফোনটিও পেশ করবে। বর্তমানে আপকামিং OnePlus 15 ফোনের অফিসিয়াল লঞ্চ ডেটের জন্য অপেক্ষা করা হচ্ছে।











