আগামী 20 অক্টোবর iQOO তাদের নাম্বার সিরিজের iQOO 15 ফোনটি লঞ্চ করতে চলেছে। কোম্পানি এই ফোনটি পাশাপাশি তাদের নিয়ো সিরিজের মডেলও পেশ করতে পারে। এই ফোনটি iQOO Neo 10 ফোনের সাক্সেসার হিসাবে iQOO Neo 11 নামে পেশ করা হতে পারে। অন্যদিকে লঞ্চের আগেই টিপস্টার ফোনের রিয়েল লাইফ ইমেজ শেয়ার করেছে। এই ইমেজের মাধ্যমে ফোনের ডিজাইন দেখা গেছে। একইসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Neo 11 ফোনের ডিটেইলস সম্পর্কে।
নিচের দেওয়া লিক ইমেজে দেখানো হয়েছে আপকামিং iQOO Neo 11 ফোনে ফ্ল্যাট এজ এবং মেটাল মিড ফ্রেম ডিজাইন রয়েছে। এর ফলে ফোনটিতে একটি প্রিমিয়াম লুক পাওয়া যাবে। ফোনটির কালার স্কিম যথেষ্ট ইউনিক এবং কমিক্স-অনুপ্রাণিত দেখতে। অর্থাৎ ফোনটি একটি লিমিটেড এডিশন বা থিম বেস্ড ভেরিয়েন্ট হতে পারে।
আপকামিং iQOO Neo 11 ফোনটিতে 2K রেজোলিউশন সাপোর্টেড ফ্ল্যাট AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। ফোনটি Android 16 এবং OriginOS 6 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে।
পারফরমেন্সের জন্য iQOO Neo 11 ফোনটিতে Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হতে পারে, এর ফলে ফোনটিতে শক্তিশালী গেমিং ও মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7,500mAh বড় ব্যাটারি থাকতে পারে। এই ব্যাটারি চার্জ করার জন্য 100W ওয়ার্ড ফাস্ট চার্জিং যোগ করা হতে পারে। তবে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে না বলে জানা গেছে।
iQOO Neo 11 ফোনটিতে 50MP প্রাইমারি রেয়ার সেন্সর দেওয়া হতে পারে। এটি OIS (Optical Image Stabilization) ফিচার সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে কোম্পানি ফোনটিতে 8MP বা 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করতে পারে। তবে এখনও পর্যন্ত অন্যান্য ক্যামেরা লেন্স ও স্টোরেজ কনফিগারেশন সম্পর্কে জানানো হয়নি।
এখনও এই ফোনের সম্পর্কে অফিসিয়াল তথ্য জানানো হয়নি, তবে iQOO Neo 11 ফোনটি চীনের আপকামিং Snapdragon 8 Elite প্রসেসর সহ ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। এই লিস্টে OnePlus Ace 6, Realme GT 8 এবং Redmi K90 ফোনগুলি রয়েছে। যারা দারুণ পারফরমেন্স, বড় ব্যাটারি এবং প্রিমিয়াম ডিসপ্লে সহ মিড রেঞ্জে ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য এই ফোনটি একটি ভালো অপশন হতে পারে।
চীনের ইউজাররা আপকামিং iQOO Neo 11ফোনের অপেক্ষা করতে পারেন। এখনও পর্যন্ত ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি। ভবিষ্যতে কোম্পানি এই ফোনের ডিটেইলস জানাতে পারে। এই ফোনের নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
(সোর্স)










