মোটোরোলা বর্তমানে তাদের সবচেয়ে পাতলা স্মার্টফোনে কাজ করছে। এই স্মার্টফোনটি চীনের বাজারে Moto X70 Air এবং ভারতের বাজারে Motorola Edge 70 নামে পেশ করা হবে। মোটোরোলার পোল্যান্ডের ওয়েবসাইটের স্মার্টফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে দিয়েছে, এর মাধ্যমে আগামী 5 নভেম্বর স্মার্টফোনটি লঞ্চ করা হবে বলে জানা গেছে। এবার গ্লোবাল রিটেইল সাইটেও স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। নতুন লিকের মাধ্যমে Motorola Edge 70 স্মার্টফোনের স্পেসিফিকেশন ইন্টারনেটে শেয়ার করা হয়েছে।
জানিয়ে রাখি কোম্পানি তাদের Motorola Edge 70 স্মার্টফোনটি কমপ্যাক এবং স্লিম ডিজাইনে পেশ করতে চলেছে, যা Samsung Galaxy S25 Edge এবং Apple iPhone Air স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। মোটোরোলার পক্ষ থেকে স্মার্টফোনটি ‘The Future has an Edge’ ট্যাগলাইন সহ প্রোমোট করা হচ্ছে। অন্যদিকে লিক হওয়া রিটেইল সাইট অনুযায়ী স্মার্টফোনটির থিকনেস 6mm এবং ওজন 170 গ্রাম হতে পারে। স্মার্টফোনটির ডায়মেনশন 160mm x 75mm x 6mm হবে বলে জানা গেছে।
প্রসেসিঙের জন্য Motorola Edge 70 স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.8GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হবে। লিক অনুযায়ী স্মার্টফোনটি সবচেয়ে নতুন অ্যান্ড্রয়েড 16 এবং Hello UI অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে।
Motorola Edge 70 5G স্মার্টফোনটি 6.67 ইঞ্চির 1.5K ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী পাঞ্চ-হোল স্টাইলের pOLED প্যানেলে তৈরি একটি ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার দেওয়া হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই স্মার্টফোনটিতে ডুয়েল স্পিকার সেটআপ থাকবে এবং কানেক্টিভিটির জন্য এতে Bluetooth 5.4 ও NFC যোগ করা হবে।
আপকামিং ফোনটি মোটোরোলার সবচেয়ে পাতলা স্মার্টফোন হতে চলেছে। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। লিক তথ্য অনুযায়ী স্মার্টফোনটির ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি OIS সেন্সর এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Motorola Edge 70 স্মার্টফোনটি 4800mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে। এটি একটি সিলিকন-কার্বন ব্যাটারি, যা স্মার্টফোনের থিকনেস ও ওজন বাড়তে দেবে না। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি 50 ঘন্টার ব্যাকআপ দিতে সক্ষম হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী স্মার্টফোনে 68W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
লিক অনুযায়ী Motorola Edge 70 স্মার্টফোনটি মিডবাজেট স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হবে। এই স্মার্টফোনের বিশেষত্ব হল লুক এবং ডিজাইন। জানিয়ে রাখি অ্যাপেল আইফোন এয়ার স্মার্টফোনের থিকনেস 5.64mm এবং স্যামসাঙ গ্যালাক্সি এস25 এজ স্মার্টফোনের থিকনেস 5.8mm। অন্যদিকে মিড রেঞ্জে টেকনো স্পার্ক স্লিক স্মার্টফোনের থিকনেস 5.75mm। সবচেয়ে পাতলা স্মার্টফোন হিসাবে Motorola Edge 70 স্মার্টফোনটি উপরোক্ত স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।












