16GB RAM এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ গীকবেঞ্চে তালিকাভুক্ত Redmi K90 Pro স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

খুব তাড়াতাড়ি Redmi তাদের নতুন Redmi K90 সিরিজ চীনে লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে Redmi K90 এবং Redmi K90 Pro ফোনদুটি পেশ করা হতে পারে। আগেই বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে K90 ফোনটি লিস্টেড হয়েছিল। এবার Geekbench প্ল্যাটফর্মে K90 Pro ফোনটি দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে আপকামিং K90 Pro ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। একইসঙ্গে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মাধ্যমেও বেশ কিছু তথ্য পাওয়া গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi K90 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

গীকবেঞ্চে সার্টিফিকেশন সাইটে আপকামিং Redmi K90 Pro ফোনটি 25102RKBEC মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। Redmi K90 Pro ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। এই প্রসেসরে 4.21GHz ক্লক স্পীডযুক্ত দুটি হাই-পারফরমেন্স কোর এবং 3.6GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি কোর রয়েছে। ফোনটিতে 16GB RAM এবং Android 16 অপারেটিং সিস্টেম থাকবে বলে জানা গেছে। এই ফোনটি Geekbench বেঞ্চমার্ক টেস্টে সিঙ্গেল-কোর রাউন্ডে 3559 স্কোর এবং মাল্টি-কোর রাউন্ডে 11,060 স্কোর পেয়েছে। তাই ফোনটি আগের মডেলের তুলনায় আপগ্রেড সহ লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের বক্তব্য তথ্যানুযায়ী Redmi K90 Pro ফোনটিতে এখন পর্যন্ত সিরিজের সবচেয়ে ভালো ব্যাটারি পারফরমেন্স পাওয়া যাবে। ফোনটিতে বড় ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 7,000mAh বা 7,500mAh ব্যাটারি থাকতে পারে। একইসঙ্গে আপকামিং ফোনে 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

লিক অনুযায়ী Redmi K90 Pro ফোনটিতে 50MP Light Fusion 950 প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 50MP Samsung JN5 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে।

এই ক্যামেরা সেটআপ Xiaomi 17 সিরিজের ক্যামেরা সেটআপের মতো হবে বলে মনে করা হচ্ছে। টিপস্টার জানিয়েছে এইবার ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ফ্ল্যাগশিপ গ্রেড হতে চলেছে। একইসঙ্গে অডিও পারফরমেন্সের ক্ষেত্রেও বড় আপগ্রেড হতে পারে।

Redmi K90 Pro ফোনটিতে 6.59 ইঞ্চির ফ্ল্যাট RGB OLED LTPS ডিসপ্লে দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে USB 3.0 ইন্টারফেস এবং আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। এই ফোনটি HyperOS 3 এবং Android 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

চীনে Redmi K90 Pro ফোনটির দাম প্রায় 4,000 ইউয়ান অর্থাৎ প্রায় 49,000 টাকা রাখা হতে পারে। এই প্রাইস রেঞ্জে আপকামিং ফোনটি আসন্ন realme GT 8 Pro, iQOO 15 এবং বাজারে উপস্থিত Xiaomi 17 ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। তবে সঠিক প্রতিদ্বন্দ্বিতা জানার জন্য, এখনও পর্যন্ত বেশ কিছু দিন ফোনটি লঞ্চ হওয়ার অপেক্ষা করতে হবে। যারা শক্তিশালী পারফরমেন্স, ক্যামেরা কোয়ালিটি এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ সহ ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি একটি ভালো অপশন হবে।

যারা চীনে ইউজাররা এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য Redmi K90 Pro ফোনটি একটি দারুণ অপশন। তাঁরা ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। Redmi K90 Pro ফোনের নতুন আপডেট আসা মাত্রই আমরা এই বিষয়ে পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

(সোর্স)

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here